|
রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বর খুঁজছেন তরুণী, অতঃপর...
নতুন সময় ডেস্ক
|
![]() রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বর খুঁজছেন তরুণী, অতঃপর নাম ক্যারোলিনা গেইতস। বয়স ২৯। তিনিই নিউইয়র্কের রাস্তায় রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে স্বামী খুঁজে বেড়াচ্ছেন। কারণ সম্পর্কে ক্যারোলিনা বলেন, বন্ধুদের সঙ্গে আমার কথা হয়েছিল যে, ডেটিংঅ্যাপে কাজ হচ্ছে না। কারণ এতে চ্যাট করতে অনেক সময় লাগে। এ কারণে স্বামী খুঁজতে প্ল্যাকার্ড নিয়ে হয়তো রাস্তায়ই নেমে যাবেন— এ কথা মজার ছলে বলেছিলেন বন্ধুদের সামনে। তবে শেষপর্যন্ত সত্যিই যে সেই কাজ করবেন, তা তখন বুঝতে পারেননি এ তরুণী। ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাস্তায় ‘স্বামী খুঁজছি’ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ক্যারোলিনা। আর তা নজরেও পড়ছে অনেকের। মার্কিন এ তরুণী বলেন, মানুষের প্রতিক্রিয়া সবসময় ইতিবাচক। এটি আমাকে অনেক শক্তি দেয়। আমার ভালোই লাগছে। তিনি বলেন, আমি আমার স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এটি করি। মানুষ সবসময় বলে, ‘যাও মেয়ে, তোমার স্বামী খুঁজে নাও’। মজার বিষয় হলো, আমি সত্যিই এটি করছি। কিন্তু এই চেষ্টা কি সফল হবে? এভাবে স্বামী খুঁজে পাবেন ক্যারোলিনা? একটি ভিডিওতে দেখা যায়, প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকার সময় এক যুবক এসে ক্যারোলিনাকে কোলে তুলে নেন। পরে তরুণী জানান, শেষমেষ এক ব্যক্তি চিহ্ন দেখে আমাকে কোলে তুলে নেয়। তার সঙ্গে এখন আমার যোগাযোগ চলছে। দেখা যাক ভবিষ্যতে কী হয়। এ মুহূর্তে আমরা কেবল কথাই বলছি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শান্তিরক্ষী বাহিনী বিশ্বশান্তি রক্ষায় যে ত্যাগ স্বীকার করেন, তা অনেকেই যথেষ্ট উপলব্ধি করেন না: শামা ওবায়েদ
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার
শান্তিরক্ষী বাহিনী বিশ্বশান্তি রক্ষায় যে ত্যাগ স্বীকার করেন, তা অনেকেই যথেষ্ট উপলব্ধি করেন না-শামা ওবায়েদ
বিকাশ এজেন্টের আড়ালে অনলাইন জুয়ার কারবার, ভূরুঙ্গামারীতে যুবক গ্রেপ্তার
