ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
টঙ্গীতে ঢাকাগামী কর্ণফুলী ট্রেনে হামলা-ছিনতাই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 August, 2023, 3:48 AM

টঙ্গীতে ঢাকাগামী কর্ণফুলী ট্রেনে হামলা-ছিনতাই

টঙ্গীতে ঢাকাগামী কর্ণফুলী ট্রেনে হামলা-ছিনতাই

গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শকসহ (টিটিই) কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টায় টঙ্গী রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে (আকিজ বেকার্সের পেছনে) এ ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায়। ঠিক সে সময় হঠাৎ ট্রেনটিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ঢিল ছুড়তে থাকে। এ সময় আতঙ্কিত যাত্রীরা আত্মরক্ষার্থে ছুটাছুটি শুরু করেন। কেউ কেউ ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন। এতে বেশ কয়েকজন আহতও হন। এ সময় ট্রেনের এক টিটিইকে ছুরি দিয়ে আঘাত করা হয়।

ট্রেনের টিটিই বলেন, আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে পাথর ছোড়াছুড়ি দেখে দরজা বন্ধ করে দিই। পরে জানালার পাশ দিয়ে ছুরি দিয়ে আমাকে আঘাত করা হলে হাতে ক্ষত হয়।

ট্রেনের অপর এক যাত্রী বলেন, ট্রেনটি আউটার সিগন্যালে দাঁড়িয়ে গেলে এক যাত্রী প্রাকৃতিক কাজ সারতে নিচে নামেন। তিনি যখন প্রাকৃতিক কাজ সারছিলেন তখন জঙ্গল থেকে তিনজন ছেলে ছুরি দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেয়। এরপর তারা ট্রেনে ইটপাথর মারতে থাকে। এ সময় অনেকেই আহত হন।

টঙ্গী রেলওয়ে জংশনের দায়িত্বে থাকা তৌহিদুল ইসলাম বলেন, আউটার সিগন্যালে ট্রেনটি দাঁড়ানোর কিছু সময় পর জানতে পারি কয়েকটি বগিতে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কিছু বগিতে ঢুকতে না পেরে ইটপাটকেল নিক্ষেপ করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেনটি স্টেশনে নিয়ে আসি। তারা ১০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটিয়েছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, ৯৯৯-এ একজন যাত্রীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় আহতের সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status