ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
একাদশে ভর্তির আবেদন যেভাবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 August, 2023, 11:07 AM

একাদশে ভর্তির আবেদন যেভাবে

একাদশে ভর্তির আবেদন যেভাবে

২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে। তিন ধাপে ভর্তি আবেদন শেষ হবে ২১ সেপ্টেম্বর।

ভর্তি নীতিমালা অনুযায়ী, আজ ১০ আগস্ট থেকে একাদশ শ্রেণির অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। তিন ধাপে নেওয়া হবে আবেদন। প্রথম ধাপে ২০ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। সর্বশেষ তৃতীয় ধাপে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। ২৬ সেপ্টেম্বর থেকে কলেজে ভর্তি শুরু হয়ে চলবে ৫ অক্টোবর পর্যন্ত। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।


এর মধ্যে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী এবং ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীর জন্য অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে।

আবেদন ফি কত : নীতিমালায় গত বছরের মতো এবারও আবেদন ফি ১৫০ টাকা করা হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশন ফি ৩৩৫ টাকা করা হয়েছে। শিক্ষার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবে।


যেভাবে আবেদন করা যাবে, http://xiclassadmission.gov.bd সার্ভারটি ১০ আগস্ট ওপেন করা হবে। আবেদন করার আগে শিক্ষার্থীদের আবেদন ফি জমা দিতে হবে। সেই ফি কোনো ব্যাংকে না গিয়েও বিকাশ, নগদ, রকেট ও সোনালী ব্যাংক অ্যাপসের মাধ্যমে পরিশোধ করা যাবে। তারপর পছন্দের কলেজ বাছাই করে অনলাইনে সাবমিট করতে হবে। শিক্ষার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবে।

অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা আবেদন ফি জমা সাপেক্ষে একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

আবেদন করার সময়সূচি : প্রথম ধাপের আবেদন গ্রহণ করা হবে ১০ থেকে ২০ আগস্ট পর্যন্ত। ৩১ আগস্ট পুনর্নিরীক্ষণের আবেদন করে ফল বদলানো শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে। ৫ সেপ্টেম্বর প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে। ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের আবেদন নিয়ে ফল প্রকাশ করা হতে পারে ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে নির্বাচিতরা নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবে। আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে।


২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চয়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

এবারও প্রথম ও দ্বিতীয় ধাপে মাইগ্রেশনের সুযোগ থাকছে। এবার ভর্তি ফি সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন।

প্রসঙ্গত, একাদশ শ্রেণির ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হয় না। এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status