|
বঙ্গমাতা পদক পেলেন চার বিশিষ্ট নারী ও নারী ফুটবল দল
নতুন সময় ডেস্ক
|
![]() বঙ্গমাতা পদক পেলেন চার বিশিষ্ট নারী ও নারী ফুটবল দল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার প্রধানমন্ত্রীর তাদের হাতে এ পদক তুলে দেন। ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন’ ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক‘ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এ বছর ‘রাজনীতি’ ক্ষেত্রে অ্যাডভোকেট সাহারা খাতুন (মরণোত্তর), শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অণিমা মুক্তি গমেজ ও মোছা. নাছিমা জামান ববি, গবেষণায় ড. সেঁজুতি সাহা এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবপদক-২০২৩’ পেয়েছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
