|
জার্সিতে জুয়ার বিজ্ঞাপন ঢেকে মাঠে মুশফিক-তাসকিন
নতুন সময় ডেস্ক
|
![]() জার্সিতে জুয়ার বিজ্ঞাপন ঢেকে মাঠে মুশফিক-তাসকিন শুক্রবার (২১ জুলাই) জিম আফ্রো টি-টেন লিগের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় জোবার্গ বাফেলো ও বুলাওয়েও ব্রেভস। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে জোবার্গ। জবাবে ৯ উইকেটের বিনিময়ে ৯৫ রান তুলতে শেষ হয় বুলাওয়ের ইনিংস। তাতে ১০ রানের জয় পায় মুশফিকের দল। ম্যাচটিতে বাংলাদেশি পেসার তাসকিন খেলেছেন বুলাওয়ের হয়ে। যেখানে দেখা যায়, জার্সিতে জুয়ার বিজ্ঞাপনের জায়গায় কালো কালি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। জোবার্গের হয়ে যখন মুশফিক ব্যাটিংয়ে আসেন, তখন তার জার্সিতেও একই অবস্থা দেখা যায়। এ দিন তাসকিন ও মুশফিকের সতীর্থদের জার্সিতে জুয়ার বিজ্ঞাপন দেখা গেছে। তবে এই দুই বাংলাদেশি ক্রিকেটার সেই বিজ্ঞাপনের অংশ ঢেকে খেলতে নামেন। বিষয়টি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন জায়গায় ক্রিকেট ভক্তদের নজর কেড়েছে। বেশিরভাগ মানুষ বিষয়টির প্রশংসা করছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
