ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের ১৫তম দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 22 July, 2023, 2:27 PM

ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের ১৫তম দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের ১৫তম দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এয়ার রোভার স্কাউট গ্রুপের সপ্তাহব্যাপী ১৫তম দীক্ষা ক্যাম্প বিএএফ বেইস জহুরুল হক, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। 

রোভারদের জ্ঞানকে সমৃদ্ধ করতে এবং রোভার স্কাউটরদের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে দক্ষতার সাথে নেতৃত্বের গুণাবলী বৃদ্ধির জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে তারা স্কাউটিং বিষয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি বিমান বাহিনীর সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেছে। এই দীক্ষা ক্যাম্পে নতুন ৩৫জন রোভার স্কাউট দীক্ষার মাধ্যেমে স্কাউট আন্দোলনে যোগদান করেন। 

সপ্তাহব্যাপী ক্যাম্পের অনুষ্ঠানমালার মধ্যে ছিল আত্নশুদ্ধি, দীক্ষা অনুষ্ঠান, ক্রু-মিটিং, হাইকিং, প্রকৃতি পর্যবেক্ষণ, স্কাউট ওন, তাঁবুজলসা ও সমাপনী অনুষ্ঠান। বিভিন্ন সেশনের মাধ্যেমে এয়ার রোভার স্কাউটদের জন্য নির্বাচিত বিষয়গুলো অ্যারো পাইওনিয়ার, বিমান শিক্ষাণবীশ, বৈমানিক বিষয়ক সেশনগুলো বাংলাদেশ বিমান বাহিনের দক্ষ টিম পরিচালনা করেন। একই সাথে রোভার স্কাউট প্রোগ্রামের বিশেষ জ্ঞানের নতুন সংযোজন সহ স্কাউট আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য ও সাংগঠনিক কাঠামো, পারদর্শিতা ব্যাজ, সাংবাদিকতা, সেক্রেটারিয়েল সায়েন্স, আলোকচিত্র শিল্পী, ক্যারিয়ার প্ল্যানিং এবং ম্যানার্স এন্ড এটিকেট বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। ক্যাম্পে ক্রু-মিটিং এর মাধ্যেমে রোভার স্কাউটদের প্রাথমিক প্রতিবিধান, অনুমান ও দড়ির কাজের অনুশীলন করানো হয়। 

স্কাউট আন্দোলনের শুরু থেকেই প্রকৃতি এবং মুক্তাঙ্গণের জীবন স্কাউট কার্যাবলীর জন্য একটি আদর্শ উপাদান হিসেবে বিবেচিত হয়ে আসছে। তাই ক্যাম্পের অংশ হিসেবে রোভার স্কাউটরা প্রকৃতি পর্যবেক্ষণ জন্য পতেঙ্গা সমুদ্র সৈকত এবং ফয়েজ লেক পরির্দশন করে। এই প্রকৃতি পর্যবেক্ষণের দ্বারা রোভার স্কাউটদের আধ্যাত্মিক উন্নতি এবং কৌতুহলীর ফলে সৃজনশীলতা বৃদ্ধি এবং একই সাথে ভৌগলিক জ্ঞান বৃদ্ধির ফলে তাদের ধৈর্যশীলতা ও উদারতা বৃদ্ধি পায়। ক্যাম্পের অংশ হিসাবে টেকসই এবং পরিবেশ-বান্ধব জীবনধারার জন্য রোভার স্কাউটরা পতেঙ্গা সমুদ সৈকত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। 

মহা-তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মো: বদরুল আমিন (বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি) এয়ার অফিসার কমান্ডিং, বিএএফ ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন মো: শামিম উদ্দিন কমিশনার, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা এয়ার। আরোও উপস্থিত ছিলেন বিএএফ ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামের আমন্ত্রিত অতিথি, ক্যাম্পের প্রশিক্ষকসহ বিভিন্ন ইউনিটের আমন্ত্রিত রোভার স্কাউট ও ড্যাফোডিল এয়ার রোভার স্কাউট গ্রুপ্রের সাবেক ও বর্তমান রোভারগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন স্কোয়াড্রন লীডার তাসনোভা আলম, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা এয়ার। বক্তব্য রাখেন ফারহানা রহমান, আঞ্চলিক উপ-কমিশনার বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজমুল হাসান (পিআরএস, উডব্যাজার) রোভার স্কাউট লিডার, ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপ।

প্রধান অতিথি তার বক্তবে বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক। স্মার্ট নাগরিক তৈরি হবে আমাদের এই স্কাউটরা, তাদের নেতৃত্বে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। এইসাথে সরকারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সহযোদ্ধা হিসেবে আমাদের এই রোভার স্কাউটরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশাকরি। তার স্কাউট কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে সুখি-সমৃদ্ধ ও উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার অভিলক্ষ্য বাস্তবায়িত হবে, একই সাথে বাংলাদেশে তৈরি হবে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। 

ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন মো: শামিম উদ্দিন কমিশনার, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা এয়ার। ক্যাম্প চীফ হিসেবে দায়িত্ব পালন করেন ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার এবং বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম) ফারহানা রহমান। ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার এবং বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের নির্বাহী সদস্য নাজমুল হাসান (পিআরএস, উডব্যাজার)। এবারের ক্যাম্পে ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের সহচর ও সদস্য স্তরের রোভার, প্রশিক্ষক এবং স্বেচ্ছাসেবকসহ প্রায় ১১০জন সদস্য অংশগ্রহণ করেন।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status