|
ঢাকা সামার কন মঞ্চে ৩০ ব্যান্ডের কনসার্ট
নতুন সময় ডেস্ক
|
![]() ঢাকা সামার কন মঞ্চে ৩০ ব্যান্ডের কনসার্ট ঢাকা সামার কনের এক মঞ্চেই পারফর্ম করবে ৩০টি ব্যান্ড। তিন দিনব্যাপী এই কনসার্টে প্রথম দিন পারফর্ম করবে আটটি ব্যান্ড। এগুলো হলো, ‘ওল্ড ঢাকা ডায়েরিস’, ‘ফিরোজ জং’, ‘ইন্দালো’, ‘বাংলা ফাইভ’, ‘লেভেল ফাইভ’, ‘ওউনড’, ‘অড সিগনেচার’, ‘ড্যাডস ইন দ্য পার্ক’। এছাড়া পরিবেশনায় থাকছে হাতিরপুল সেশনস, কে-পপ পারফরম্যান্স, রায়হান ইসলাম শুভ প্রমুখ। দ্বিতীয় দিন পারফর্ম করবে ‘মেসিয়ানিক এরা’, ‘নেইভ’, ‘এনকোর’, ‘সাবকনশাস’, ‘আফটারম্যাথ’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘অ্যাশেজ’, ‘ব্রহ্মপুত্র’, ‘ক্রিপটিক ফেইট’ ও ‘আর্টসেল’। এছাড়া এদিন কে-পপ পরিবেশনা ও র্যাপ ব্যাটেলও থাকছে আকর্ষণ হিসেবে। শেষ দিনের পরিবেশনায় থাকছে ‘আপেক্ষিক’, ‘মেকানিক্স’, ‘কার্নিভাল’, ‘ব্ল্যাক’, ‘আরবোভাইরাস’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘ওয়ারফেইজ’ ব্যান্ডগুলো। পাশাপাশি পারফর্ম করবেন এ কে রাহুল, ব্ল্যাক জ্যাং ও শাফায়েত। ‘ঢাকা সামার কন’ শুধু কনসার্ট নয়, বরং পপ কালচারের উৎসব। এখানে গান পরিবেশনার পাশাপাশি আরও অনেক আয়োজন থাকছে। যেমন- কসপ্লে প্রতিযোগিতা, কমিক বই, এক্সপেরিয়েন্স জোন, কিডস জোন, হিপ পপ, কে-পপ, গেমিং, ফুড জোন, প্যানেল আলোচনা ইত্যাদি। সম্প্রতি মুক্তি পেয়েছে সামার কন এর অফিসিয়াল থিম সং এস্কেপ, যা এই প্রথম কোন ফেস্টিভালের জন্য তৈরি হওয়া প্রথম কোন থিম সং। অনন্য ধারার এই আয়োজনের থিম সং-টি নির্মাণে স্বনামধন্য হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স এর সাথে যৌথভাবে তারকা শিল্পী শিশির আহমেদ, রায়েফ আল হাসান রাফা এবং ব্ল্যাক জ্যাং যুক্ত হয়েছেন। গানটি মিউজিক ভিডিও সহ ‘ঢাকা সামার কন’ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং সর্বোপরি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছে। ঢাকা সামার কন ২০২৩’র কনভেনর এবং মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ-এর সহ-প্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, ‘দেশের জনপ্রিয় সকল সঙ্গীত ব্যান্ডগুলোর মিলন মেলা হয়ে উঠবে ঢাকা সামার কনের মঞ্চ। শুধু কনসার্ট নয়, দেশের সবচেয়ে বড় পপ কালচার উৎসব হতে যাচ্ছে এটি’। ঢাকা সামার কনে আপনার টিকিট সংগ্রহ করুন টিকেটিং পার্টনার গেট সেট রক থেকে এই লিংকে- https://getsetrock.com/buy-ticket/dhaka-summer-con-2023। প্রতিদিনই মোট ৪ প্রকারের টিকেট-এর ব্যবস্থা আছে। সামার কন এন্ট্রি – ৪০০ টাকা, সামার কন কনসার্ট – ৫৫০ টাকা, সামার কন এন্ট্রি ও কনসার্ট – ৮০০ টাকা, সামার কন এন্ট্রি কম্বো – ১০০০ টাকা। ঢাকা সামার কন নিয়ে বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন অফিসিয়াল ফেসবুক পেজ’এ - https://www.facebook.com/dhakasummercon ও ইভেন্ট পেজ’এ https://www.facebook.com/events/196643493359105 ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
