শাওমি'র প্রথম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের স্মার্টফোন রেডমি নোট ১২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 June, 2023, 10:11 PM
শাওমি'র প্রথম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের স্মার্টফোন রেডমি নোট ১২
শাওমি সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণের রেডমি নোট সিরিজের স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের বাজারে সিরিজটির ‘রেডমি নোট ১২স্মার্টফোন পাওয়া যাচ্ছে।
রেডমি নোট ১২ ফোনটি আকর্ষণীয় ফিচারের সঙ্গে বাংলাদেশের বাজারে একটি উল্লেখ যোগ্য সংযোজন। আগের জেনারেশন থেকে আরও আপগ্রেড করা হয়েছে স্মার্টফোনটির ডিসপ্লে, ক্যামেরা সেট আপ এবং প্রসেসর; যা ফোনটিকে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসেবে আরও বেশি কার্যক্ষম করে তুলেছে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া উদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমি বাংলাদেশ তার রেডমি নোট সিরিজের জন্য গর্বিত। বাংলাদেশে রেডমি নোট সিরিজ হলো শাওমির সবচেয়ে জন প্রিয়পণ্য। এই সিরিজের ফোন গুলো ফ্ল্যাগশিপ লেভেলের অভিজ্ঞতা দেওয়ায় ফ্যানদের কাছে ধারাবাহিকভাবে অত্যধিক জনপ্রিয় হয়ে উঠেছে।
আগে যেসব নোট সিরিজের পণ্য এসেছে, তার প্রত্যেকটিতেই ছিল অসাধারণ স্পেসিফিকেশন। আমি বিশ্বাস করি রেডমিনোট১২ স্মার্টফোনটির মাধ্যমে আমরা নোট সিরিজের উদ্ভাবনী সক্ষমতা ধরে রেখে গ্রাহকদের জন্য আরও দারুন কিছু নিয়ে এসেছি। ফোনটিতে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের অসাধারণ অ্যামোলেড ডিসপ্লে, আরও উন্নত মেমোরি এবং দীর্ঘস্থায়ী ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে পাওয়া যাবে স্মুথ ও আরামদায়ক ভিউয়িং এক্সপেরিয়েন্স। সব মিলিয়ে রেডমিনোট১২ হতে যাচ্ছে বাংলাদেশের মানুষের পছন্দের জনপ্রিয় একটি স্মার্টফোন।’
বাংলাদেশে প্রথম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর
রেডমিনোট১২ স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ৬ন্যানোমিটার প্রযুক্তির আপটু২.৮ গিগাহার্জ অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। যা দীর্ঘ সময় শক্তি ধরে রেখে সর্বোচ্চ পারফরম্যান্স প্রদান করে। এতে থাকা আড্রেনো৬১০ জিপিইউ দেয় বিদ্যুৎগতি, ফলে আপনার ডিভাইসটির পারফরম্যান্সকে নিয়ে যায় পরবর্তী ধাপে।রেডমিনোট১২ সত্যিই তার নাম রেখেছে, নিয়মিত ব্যবহারের ক্ষেত্রে ও এর অ্যাপ্লিকেশন ব্যবহারের সময় একটা থেকেঅন্যটায় যাওয়া ক্ষেত্রে দেয় অসাধারণ অভিজ্ঞতা।
১২০ হার্জ রিফ্রেশ রেটে মসৃণ স্ক্রলিং সহ অ্যামোলেড ডিসেপ্ল
রেডমি নোট১২ আসছে বড় আকারের ৬দশমিক৬৭ ইঞ্চির অ্যামোলেড ডট ডিসপ্লের সঙ্গে এফএইচডি প্লাস রেজ্যুলেশনে। এই ডিভাইসটির ১২০ রিফ্রেশরেট গেম খেলতে বা স্ক্রলিং করার সময় মসৃণ অ্যানিমেশন এবং বিরামহীন ট্রানজিশন দেয়। অ্যামোলেডের পাইওনিয়ার ফিচার ডিসিআই-পি ৩ওয়াইড কালার গামুট, ডিসেপ্লটিকে বর্ণিল রং এবং দিনের আলোর উজ্জ্বল তাতেও স্ক্রিনে পরিস্কার দেখার বিষয়টি নিশ্চিত করে।
দারুন সব শটের জন্য ট্রিপল ক্যামেরা
শক্তিশালী এই আইট্রিপল রিয়ার ক্যামেরার য়েছে রেডমি নোট১২ ডিভাইসটিতে। যার প্রাথমিক৫০ মেগাপিক্সেলের ক্যামেরার সাহায্যে নেওয়া যাবে সুন্দর মূহূর্তের ছবিগুলো। সেই সঙ্গে থাকা৮মেগা পিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরায় শাওমি রেডমিনোট১২ ব্যবহারকারীদের দেয় ছবি তোলার অবাধস্বাধীনতা। ডিভাইসটিতে রয়েছে অ্যারেস্টাইলিশ ফিচার, যেখানে ছবির গভীরতা বা ডেফথ যুক্ত করার জন্য রয়েছে পোর্ট্রেইট মোড। ভ্রমনের সময় অসাধারণ সব অনুভূতি প্রকাশের জন্য সেলফি নিতে ফোনটির সামনে দেয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
কবে পাওয়া যাবে ও দামকত
দেশ জুড়ে রেডমিনোট১২ স্মার্টফোনটি তিনটি স্টাইলিশ -অনিক্সগ্রে, আইসব্লু এবং মিন্ট গ্রিন রঙে পাওয়া যাচ্ছে। সারা দেশে শাওমির অথোরাইজড স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে। দেশের বাজারে রেডমিনোট১২ স্মার্টফোনটির ৪জিবি র্যা ম ও ১২৮ জিবি রমভ্যারিয়েন্ট টির দাম ১৯,৯৯৯ টাকা।