ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
গভীর রাতে হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 June, 2023, 1:08 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 13 June, 2023, 12:03 PM

গভীর রাতে হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে

গভীর রাতে হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, রাত ১টা ২০ মিনিটের দিকে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়া বের হন। ১৫ মিনিট পর তাঁকে বহনকারী গাড়ি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

গভীর রাতে হাসপাতালে নেওয়ার পেছনে বড় ধরনের কোনো জটিলতা রয়েছে কি না, জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়টি তাঁর চিকিৎসকেরা অতি গুরুত্বের সঙ্গে দেখেন। তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের জটিলতায় ভুগছেন। নতুন করে জটিলতা এড়াতে তাঁকে গভীর রাতে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পাঁচ দিন হাসপাতালে রেখে তাঁর স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করানো হয়। পরে বাসভবনে ফেরেন তিনি।

গত বছরের জুন মাসে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম করা হলে তাঁর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন।

দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাঁকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এর পর থেকে তাঁর দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status