|
অভিনয়ে ‘হিট অফিসার’ বুশরা!
নতুন সময় ডেস্ক
|
![]() অভিনয়ে ‘হিট অফিসার’ বুশরা! তবে এসব ছাপিয়ে এবার মিললো নতুন তথ্য। ‘চিফ হিট অফিসার’ হিসেবে আলোচনায় আসার আগেই অভিনয়ের খাতায় নাম লিখিয়েছেন বুশরা। নুহাশ হুমায়ূনের ‘৭০০ টাকা’ নামের শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি। এতে তাকে গায়ক-অভিনেতা প্রীতম হাসান ও সাবিলা নূরের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে। ২০২১ সালের এপ্রিল মাসে ইউটিউবে উন্মুক্ত ১৫ মিনিট ৪৮ সেকেন্ডের শর্টফিল্মে দেখা যায় আজকের ‘হিট অফিসার’কে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শর্টফিল্মটির দর্শকরা দেখেছে ৩১৪৭৪১৯ বার। এতে চরিত্রের দৈর্ঘ্য ছোট হলেও অভিনয় তিনি ভালোই করেছেন বলে মত প্রকাশ করছেন নেটিজেনরা। ![]() অভিনয়ে ‘হিট অফিসার’ বুশরা! প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। ঢাকার তাপমাত্রা কমাতে ডিএনসিসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তির ভিত্তিতে ডিএনসিসিতে ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। বুশরা এশিয়ার প্রথম সিএইচও। চিফ হিট অফিসার হিসেবে বুশরা আফরিন ঢাকা উত্তরের তাপমাত্রা নিয়ন্ত্রণে নেতৃত্বে দেবেন। এ ক্ষেত্রে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করবেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
