ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস! গসপেলে হাত রেখে কী বললেন রাজা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 6 May, 2023, 7:32 PM
সর্বশেষ আপডেট: Friday, 12 May, 2023, 7:01 PM

শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস! গসপেলে হাত রেখে কী বললেন রাজা?

শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস! গসপেলে হাত রেখে কী বললেন রাজা?

অবশেষে ব্রিটেনের রাজা হিসেবে শপথ নিলেন তৃতীয় চার্লস। রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ব্রিটেনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তাঁর স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা। বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রায়-সহ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এসে পৌঁছন তাঁরা। ব্রিটেন তথা যুক্তরাজ্যের রাজতন্ত্রের ৪০তম সিংহাসন আরোহী হিসেবে আজ, শনিবার শপথ নিলেন তিনি। তাঁরই সঙ্গে রাজ্যাভিষেক হল চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলারও। 
 
ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজা চার্লসের এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। রাজাকে আর্চবিশপ বলেন, নতুন রাজা যেন তাঁর শাসনকালে আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখেন। রাজা তৃতীয় চার্লস পবিত্র গসপেলে হাত রেখে শপথ নেন এবং আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকারও করেন। একজন একনিষ্ঠ প্রোটেস্ট্যান্ট হিসেবে দ্বিতীয় শপথও নেন রাজা তৃতীয় চার্লস।
 
গত কয়েকদিন ধরেই সারা পৃথিবী থেকে হু'জ হু-রা উপস্থিত হচ্ছিলেন সেখানে। স্বভাবতই ভারত থেকেও বিশিষ্ট ব্যক্তিরা গিয়েছেন। রাজা তৃতীয় চার্লসের অভিষেকে বাংলাদেশের অন্যতম প্রতিনিধি হিসেবে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
রাজা তৃতীয় চার্লসের অভিষেকানুষ্ঠানে হাজির ছিলেন ইংল্যান্ডের উচ্চপদস্থ সরকারি প্রতিনিধিবর্গ, আন্তর্জাতিক দুনিয়ার গুরুত্বপূর্ণ প্রতিনিধিরাও। ইংল্যান্ডে বহুদিন পরে কারও অভিষেকানুষ্ঠান হচ্ছে। এর আগের অনুষ্ঠানটি হয়েছিল ৭০ বছর আগে। এলিজাবেথের মাথায় রানির মুকুট উঠেছিল সেবার। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status