ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
মেট্রোরেলে ঢিল ছোড়া শেওড়াপাড়ার সেই ভবন চিহ্নিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 6 May, 2023, 7:20 PM

মেট্রোরেলে ঢিল ছোড়া শেওড়াপাড়ার সেই ভবন চিহ্নিত

মেট্রোরেলে ঢিল ছোড়া শেওড়াপাড়ার সেই ভবন চিহ্নিত

অবশেষে চিহ্নিত হয়েছে যে ভবন থেকে মেট্রোরেলে ঢিল ছোড়া হয়েছে।  ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক শনিবার গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, কাফরুল থানার শেওড়াপাড়া এলাকার যে ভবন থেকে মেট্রোরেলে ঢিল ছোড়া হয়েছে সেটির আশপাশের সিসি ক্যামেরা দেখে ঢিল ছোড়া ভবনটি চিহ্নিত করা হয়েছে।

এমএএন সিদ্দিক জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভবনটি চিহ্নিত করা হয়েছে। যে বা যারাই ঢিল ছুড়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গেল রোববার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে শেওড়াপাড়া এলাকায় কে বা কারা মেট্রোরেল লক্ষ্য করে ঢিল ছোড়ে। এতে একটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে মাঠে নামে পুলিশ ও গোয়েন্দারা।

পুলিশ বলছে, আশপাশের ভবন থেকে মেট্রোরেলে ঢিল কিংবা কোনও কিছু ছোড়া বা আশপাশ থেকে কেউ যেন ফানুস না ওড়াতে পারে, সেদিকে লক্ষ্য রাখার জন্য বাড়িওয়ালাদের নির্দেশনা দেয়া হয়েছে। কোনো ভবন থেকে কেউ কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে, সেই ব্যক্তিকে শনাক্ত এবং ভবন মালিকসহ উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status