ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'WHO' ২০২৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 2 May, 2023, 4:44 AM

বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'WHO' ২০২৩

বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'WHO' ২০২৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায়, বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস্ সোসাইটির উদ্যোগে এবং ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের অংশীদার আয়োজনে মেডিকেল শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত “ডঐঙ সিমুলেশন-২০২৩” ২৯ এপ্রিল ২০২৩ ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শেষ হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী,এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান  ড. মোঃ সবুর খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা (গবেষণা ও প্রকাশনা) অধ্যাপক এম মোস্তফা জামান,  স্বাস্থ সেবা অধিদপ্তরের উদেষ্টা ড. আবু জামিল ফয়সাল  ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ- উপচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, এলাইড হেলথ সায়েন্সস অনুষদের সহযোগী ডীন প্রফেসর ড. বেলার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডঐঙ সিমুলেশন-২০২৩ এর আহ্বায়ক ও ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. এবিএম আলাউদ্দিন চৌধুরী, বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস্ সোসাইটির সভাপতি ড. মাইশা মালিহা বিনতে মামুন। 

দেশের ৩০ টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তার ও মেডিক্যাল স্টুডেন্টসহ ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের ব্যাচেলর অব পাবলিক হেলথ ও মাস্টার্স অব পাবলিক হেলথ এর ৩০০ জন শিক্ষার্থী এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সিমুলেশনটিকে পাঁচটি কমিটি সেশনে ভাগ করা হয়। 

অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারীদের বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে ভাগ করে দেওয়া হয়। ১ম দিন প্রতিনিধিরা তাদের স্বস্ব বিষয় অনুসারে আলোচনা এবং সমস্যা উপস্থাপন করে। সমস্যা সমাধানের জন্য কি পরিকল্পনা করা হবে তা নিয়ে ২য় দিন আলোচনা হয়। দ্বিতীয় দিন কনফারেন্সটির ফলাফল নিয়ে আলোচনা করার মাধ্যমে কমিটি সেশন শেষ হয় ।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আলোচনার মাধ্যমে নির্ধারিত ড্রাফট রেজুলেশনের উত্থাপন করা হয়, এরপর এই ড্রাফট রেজুলেশনের পক্ষে বিপক্ষে ভোটের আয়োজন করা হয়। এরপর “আর্ট অফ পাবলিক স্পিকিং এন্ড বিল্ডিং ইয়ুথ লিডারশিপ” এর উপরে একটি স্পেশাল সেশন অনুষ্ঠিত হয়, যেখানে বক্তা ছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার সালমা সুলতানা।
সিমুলেশনে অংশগ্রহণকারী অংশগ্রহনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status