ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণকারীদের শুভ কামনা জানিয়েছেন এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 April, 2023, 8:13 PM

এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণকারীদের শুভ কামনা জানিয়েছেন এমপি এনামুল হক

এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণকারীদের শুভ কামনা জানিয়েছেন এমপি এনামুল হক

সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারায় রোরবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। উক্ত পরীক্ষায় অংশ নেয়া বাগমারা সহ দেশের সকল পরীক্ষার্থীর শুভকামনা জ্ঞাপন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

তিনি এক বার্তায় বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ধাপে যদি ভালো ফলাফল করা সম্ভব হয় তাহলে শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো ফলাফল করা সহজ হয়ে পড়ে। নিজেকে কখনো দুর্বল ভাবা যাবে না। অধ্যবসায়ের বিকল্প নেই। কোন সময় হেলায় হারানোর সুযোগ নেই। প্রতিটি সময়ের সঠিক ব্যবহার করতে হবে। সময়কে ফাঁকি দিয়ে ভালো কিছু আশা করা যায় না। 

সময় ও নদীর স্রোত একবার চলে গেলে সেটা আর ফিরে আসে না। পরীক্ষার সময়টাতে অন্য চিন্তা ভাবনা না করে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। ভালো ফলাফলের জন্য বেশি বেশি পড়তে হবে। ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি পিতা-মাতা সহ গুরুজনদের সম্মান করতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের কান্ডারী। এসএসসি ও সমমানের পরীক্ষায় সবাই ভালো ফলাফল অর্জন করবে এই কামনা করছি। 

তিনি আরো বলেন, আগামীতে আরো ভালো ফলাফল অর্জণ করে দেশে ও জাতির কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়তে হবে। লেখাপড়ার সাথে সাথে প্রতিটি শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে।

সেই সাথে নিজের পাশাপাশি সমাজকে মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন প্রকার অপকর্ম এবং জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে হবে। নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আগামীতে আরো ভালো ফলাফল করুক এই কামনা করেন তিনি। 

চলতি বছর বাগমারায় রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ১১টি কেন্দ্রে অংশ গ্রহণ করবে ৬ হাজার ২৪৫ জন পরীক্ষার্থী। এরমধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় ৪ হাজার ৬৬৫ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ৯৭৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৬০৭ জন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status