ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরীক্ষার সময় ইলন মাস্কের বিশাল রকেট ‘স্টারশিপ’ বিস্ফোরণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 April, 2023, 10:02 AM

পরীক্ষার সময় ইলন মাস্কের বিশাল রকেট ‘স্টারশিপ’ বিস্ফোরণ

পরীক্ষার সময় ইলন মাস্কের বিশাল রকেট ‘স্টারশিপ’ বিস্ফোরণ

ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি সবচেয়ে শক্তিশালী রকেট ‘স্টারশিপ’ উৎক্ষেপণের কিছু পরেই বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে।যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের বোকা চিকায় স্পেসএক্সের লঞ্চ প্যাড থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সফলভাবেই যাত্রা শুরু করেছিল যানটি। 

বিবিসির খবরে বলা হয়েছে, রকেট উৎক্ষেপণের মিনিট তিনেকের মধ্যেই উপরের অংশ থেকে বুস্টারটি বিচ্ছিন্ন হওয়ার কথা ছিল। তা না ঘটে বিস্ফোরণ হয়! ধ্বংস হয়ে যায় স্টারশিপ। তবে এতে কোনো নভোচারী বা বৈমানিক ছিলেন না বলে হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্কের ইচ্ছাপূরণ হয়েছে। এটি সফলভাবে উৎক্ষেপণের পর দ্রুতগতিতে মেক্সিকো উপকূলের দিকে যেতে থাকে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যায় সবকিছু পরিকল্পনামতো হয়নি। রকেটটির দুটি অংশ ছিল। এ দুটি বিচ্ছিন্ন হওয়ার সময়ে বিস্ফোরণ ঘটে। এটি উঁচুতে উঠতে থাকলে এর ৩৩টি ইঞ্জিনের মধ্যে ছয়টি বন্ধ হয়ে যায়। সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু করে। তিন মিনিট ওড়ার পর রকেটটি কাঁপতে শুরু করে। পরে আকাশে বড় বিস্ফোরণ ঘটতে দেখা যায়।

তবে বিস্ফোরিত হলেও স্পেসএক্স এই পুরো প্রক্রিয়াটিকে সফল হিসেবে দেখছে। কোম্পানির প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এই ‘উত্তেজনাকর উৎক্ষেপণ পরীক্ষাকে’ স্বাগত জানিয়েছেন। কয়েক মাসের মধ্যেই আরেকটি রকেট মহাকাশে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status