|
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, দেশটিতে ঈদ শুক্রবার
নতুন সময় ডেস্ক
|
![]() সৌদি আরবে চাঁদ দেখা গেছে, দেশটিতে ঈদ শুক্রবার সৌদি কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল–আরাবিয়া জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আজ শাওয়াল মাসের চাঁদ দেখতে পেয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করা হবে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্যাপিত হয়ে থাকে। আগামীকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি কালই শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রোববার ঈদ উদ্যাপন করবেন বাংলাদেশের মানুষ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
