ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
তীব্র গরমের মধ্যে হঠাৎ কুয়াশা, কারণ জানালো আবহাওয়া অফিস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 April, 2023, 9:41 AM
সর্বশেষ আপডেট: Monday, 17 April, 2023, 11:38 AM

তীব্র গরমের মধ্যে হঠাৎ কুয়াশা, কারণ জানালো আবহাওয়া অফিস

তীব্র গরমের মধ্যে হঠাৎ কুয়াশা, কারণ জানালো আবহাওয়া অফিস

দেশজুড়ে চলছে মাঝারি থেকে তীব্র তাপদাহ। গরমে অতিষ্ঠ পুরো দেশের মানুষ। এরইমধ্যে শনিবার সকালে ফেনী, নোয়াখালীসহ উপকূলীয় বিভিন্ন জেলায় দেখা গেছে কুয়াশা। গরমের মধ্যে কেন এমন কুয়াশার দেখা যাচ্ছে এ নিয়ে জল্পনা কল্পনা চলছে ওইসব এলাকায়।

সূর্য যখন ভূপৃষ্ঠে সরাসরি কিরণ ফেলছে তখন এই কুয়াশাকে অলৌকিক বলছেন সাধারণ মানুষ। তবে আবহাওয়াবিদরা বলছেন এটি কোনো অলৌকিকতা নয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বাংলাভিশনকে বলেন, রাতের আকাশ মেঘমুক্ত থাকায় ভূপৃষ্ঠ খুব ঠান্ডা হয়। তাপ বিকিরণ করে ভোর থেকে সকাল ৮টার মধ্যে তাপমাত্রা দ্রুত কমে ২৫-২৬ ডিগ্রিতে চলে আসে। এই তাপমাত্রা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া তৈরি করে।

গরমকালে এটি কিভাবে হতে পারে জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন, গরম থাকবে সবই ঠিক থাকবে। কিন্তু আকাশে মেঘ না থাকায় ভোরে খুব দ্রুত তাপমাত্রা কমে যায়। তাছাড়া উপকূলীয় এলাকা হওয়ায় সেখানকার বাতাসে কিছুটা জলীয়বাষ্প আসে। সেই জলীয়বাষ্পই মূলত কুয়াশার সৃষ্টি করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status