|
১০ এপ্রিল গণভবন অভিমুখে সোহেল তাজের পদযাত্রা
নতুন সময় ডেস্ক
|
![]() ১০ এপ্রিল গণভবন অভিমুখে সোহেল তাজের পদযাত্রা ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে পালন করাসহ ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করবেন তিনি। সম্প্রীতি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ১০ এপ্রিল বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউ থেকে কর্মসূচি শুরু হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে সোহেল তাজ বলেন, আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে ১০ এপ্রিল ১৯৭১ একটি তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং মোড় ঘোরানো দিন। কারণ ১৯৭১ সালের এই দিনে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার। আর এই সরকারের সফল নেতৃত্বে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম আমাদের স্বাধীনতা। আমি মনে করি- বাংলাদেশকে একটি সুন্দর, উজ্জ্বল, ভবিষ্যৎ বিনির্মাণে নতুন ও ভবিষ্যৎ প্রজন্ম তখনি অবদান রাখতে পারবে যখন তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
