ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
কারওয়ানবাজারের ভাইরাল সেই কালু ২৭ দেশের ভাষা জানেন
প্রকাশ: Wednesday, 5 April, 2023, 11:58 AM

কারওয়ানবাজারের ভাইরাল সেই কালু ২৭ দেশের ভাষা জানেন

কারওয়ানবাজারের ভাইরাল সেই কালু ২৭ দেশের ভাষা জানেন

বিদেশি এক ইউটিউবারকে হয়রানি করে আলোচিত আব্দুল্লাহ কালু ওরফে ভাইরাল কালু অল্প বিস্তর ২৭ টি দেশের ভাষা জানেন। তিনি মূলত বিদেশিদের দোভাষী হিসেবে কারওয়ান বাজার এলাকায় কাজ করেন।

অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্টকে বিরক্ত করেছিলেন―এমন অভিযোগে সেই ইউটিবার কালুকে এড়িয়ে চলার পরামর্শ দেন। ৩২ লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলে কালুকে নিয়ে ছবিসহ করা পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এরপরই ভাইরাল হওয়া কালুকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, কালু কারওয়ান বাজারের সোনারগাঁও প্যান প্যাসিফিক ও হাতিরঝিল মোড়ে হোটেল ইনে বিদেশিদের টার্গেট করে টাকা চাইতেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়। তবে কালুর দাবি তিনি ৪২ বছর ধরে দোভাষী হিসেবে কাজ করছেন।

লুক ডুমান্ট কালুর ছবি পোস্ট করার পর দেশীয় ইউটিউবাররা কালুকে খুঁজতে থাকেন। এক সময় কারওয়ান বাজারে পেয়েও যান। এরপর কালু দেশীয় ইউটিউবারদের মাধ্যমে ভিডিওবার্তায় ইউটিউবার লুক ডামান্ট-এর কাছে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। এমন আমি আর করবো না। আই অ্যাম সরি, এটা একটা দুর্ঘটনা।’

ওই ভিডিওতে কালু জানান, তিনি ইংরেজি ভাষায় কথা বলতে পারেন। ইংরেজি কিভাবে শিখলেন এর জবাবে কালু বলেন, ‘ছোটবেলাতে তার ইংল্যান্ড যাওয়ার কথা ছিল, একজন ব্রিটিশ নাগরিকের সঙ্গে পরিচয় হয়েছিল। তিনি আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন। ভিসাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত টাকার জন্য যেতে পারিনি। সে সময়ই ইংরেজি শিখি।’

কালু বলেন, ‘বিদেশিদের আমি বিভিন্ন দর্শনীয় স্থান দেখাতে নিয়ে যাই। এই কাজ করছি আমি ৪২-৪৩ বছর ধরে। ফ্রান্স, ইতালি,জার্মানি, যুক্তরাষ্ট্র, রোমানিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অসংখ্য দেশের পর্যটকদের নিয়ে কাজ করেছি। তাদের দেশ দেখিয়েছি।’

এসময় কালু বেশকিছু পুরাতন ছবি দেখান। যেখানে তিনি বিদেশি পর্যটকদের সঙ্গে ছবিতে রয়েছেন। মোট ২৭ টি ভাষায় অল্প বিস্তর কথা বলতে পারেন বলে জানিয়েছেন একজন দেশি ইউটিউবার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status