ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
আগুনের সূত্রপাত নিয়ে ব্যবসায়ীদের সন্দেহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 April, 2023, 12:28 PM

আগুনের সূত্রপাত নিয়ে ব্যবসায়ীদের সন্দেহ

আগুনের সূত্রপাত নিয়ে ব্যবসায়ীদের সন্দেহ

রাজধানীর বঙ্গবাজার মার্কেটের অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে সন্দেহ করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫১টি ইউনিট কাজ করছে।

ঘটনাস্থলে থাকা একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, ‘রাতের বেলায় মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে, তাহলে কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে সেটাই আমাদের প্রশ্ন?

ব্যবসায়ীরা বলছেন, রাতের বেলায় দোকানপাট বন্ধ করার পর মার্কেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ বন্ধ থাকার পরেও কিভাবে বৈদুতিক গোলযোগের কারণে আগুন লাগে। এটা কোনো ষড়যন্ত্র হতে পারে?

বঙ্গমার্কেটের দোতালায় কাপড়ের দোকানদার বাবুল অভিযোগ করেন, রাতের বেলায় বিদ্যুৎ বন্ধ ছিল। মার্কেটে আগুন লাগল কিভাবে আমরা জানতে চাই?

নিচতলার প্যান্টের দোকানদার আমির হোসেনেরও একই প্রশ্ন, আমাদের মার্কেট বন্ধ করার পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। তাহলে কিভাবে আগুন লাগল?

দোকানদার মানিক মিয়া বলেন, ‘আমার সব পড়ে শেষ হয়ে গেছে। বঙ্গমার্কেটে রাতের বেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। কিন্তু আগুন লেগে গেছে। এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। অন্য কোনো ষড়যন্ত্র হতে পারে?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status