|
বিদেশি ইউটিউবারকে বিরক্ত করা সেই বৃদ্ধ আটক
নতুন সময় ডেস্ক
|
![]() বিদেশি ইউটিউবারকে বিরক্ত করা সেই বৃদ্ধ আটক বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা। নাদিয়া ফারজানা বলেন, কোথায় আমরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি যাতে তারা (বিদেশি পর্যটক) আসে আমাদের দেশে। আর কোথায় সব ভণ্ডুল করার জন্য কিছু লোক বসে আছে। এজন্যই সকল সচেতন মানুষের খেয়াল রাখতে হবে যেন আমাদের চোখের সামনে কেউ কোনো বিদেশি পর্যটককে যন্ত্রণা না করে। বিদেশি পর্যটকদের আমাদের এখানে আসা যে কতোটা গুরুত্বপূর্ণ তা সবার বুঝতে হবে। এদিকে ওই ব্যক্তি গ্রেপ্তার হওয়ায় ট্যুরিস্ট পুলিশকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন লুক ডামান্ট। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তিনি লিখেছেন, সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ জানাই। ইউটিউবে ভিডিওটি পোস্ট করার পর থেকে, আমি এক হাজারের মতো বাংলাদেশির কাছ থেকে বার্তা পেয়েছি, তারা বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত বাংলাদেশে আমার সফর অবিশ্বাস্য ছিল। কিন্তু প্রতিটি দেশেই কিছু খারাপ লোক থাকে। কিন্তু এই অল্প কয়েকজন ব্যক্তি কোটি কোটি সহৃদয়বান, অতিথিপরায়ণ এবং যত্নশীল বাঙালিদের প্রতিনিধিত্ব করে না।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
