ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বদরুন্নেসায় ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 March, 2023, 10:27 AM

বদরুন্নেসায় ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

বদরুন্নেসায় ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

এবার শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ঘটেছে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের হোস্টেলে। জোর করে কয়েক শিক্ষার্থীকে কক্ষ পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুন। তবে ভুক্তভোগী শিক্ষার্থীরা কক্ষ পরিবর্তন করতে না চাইলে তাঁদের  নির্যাতন করা হয়। এ সময় তাঁদের বিছানাপত্র ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

গতকাল শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে চকবাজার থানা পুলিশ কলেজে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি আপাতত সমাধান করা হয়। তবে ওই কক্ষটি দখল করা হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী এক ছাত্রী বলেন, আমি বৈধভাবে হলে থাকি। আমাদের কক্ষের সিনিয়র এক আপুকে ছাড়া সবাইকে কক্ষ পরিবর্তন করে দেন সাইমুন আপু। কোনো কারণ ছাড়াই তিনি এটা করেন। প্রতিবাদ করলে বলেন, ‘আমার ইচ্ছা আমি পরিবর্তন করে দেব, ওই কক্ষে তোমাদের থাকা যাবে না।’ পরে তাঁর অনুসারীরা এসে সিট পরিবর্তন করে দিয়েছে। পরে আমরা যেতে না চাইলে আমাদের অবরুদ্ধ করে রাখা হয়। নির্যাতন করা হয়।

অভিযুক্ত হাবিবা আক্তার সাইমুন বলেন, ‘আমি কিছু জানি না। যা হইছে সাধারণ শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে হয়েছে। সকালে আমাকে প্রশাসন থেকে ওদের কক্ষ পরিবর্তন করে দিতে বলা হয়। এখানে শুধু শুধু আমাকে জড়িত করা হচ্ছে। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

কলেজ অধ্যক্ষ সাবিকুন নাহার সমকালকে বলেন, আমি বিষয়টি জেনেছি। সাইমুনকে বলা হয়েছে, মেয়েদের সঙ্গে এখন কিছু না করতে। তারা যেখানে আছে থাকবে, আমরা বিষয়টি দেখব।  

চকবাজার থানার ওসি আব্দুল কাইউম বলেন, কলেজের অধ্যক্ষ এবং প্রাধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। এটা তাঁদের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন। তাঁরা বিষয়টি দেখছেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সমকালকে বলেন, ‘আমি জেনেছি, বিষয়টি দেখছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status