|
পরী হতে গিয়ে জোভানের সঙ্গে অন্তরঙ্গ ছবি ছড়ায় পূজা চেরির!
নতুন সময় ডেস্ক
|
![]() পরী হতে গিয়ে জোভানের সঙ্গে অন্তরঙ্গ ছবি ছড়ায় পূজা চেরির! পূজা চেরি ও ফিল্মটির নির্মাতা সেসময় জানিয়েছিলেন শুটিংয়ের দৃশ্যগুলোই কে কারা মোবাইল দিয়ে ধারণ করে ছড়িয়ে দিয়েছে। নারী দিবস উপলক্ষ্যে সেই ‘পরি’ ওয়েবফিল্মটি মুক্তি পাবে ৮ মার্চ। মুক্তি পেলেই জানা যাবে সেই দৃশ্য ফিল্মে থাকছে কিনা। ওয়েব ফিল্মে গল্পে দেখা যাবে, পাচারকারীদের খপ্পরে থাইল্যান্ডে আটকে থাকা বাংলাদেশি তরুণী ফিরতে চান দেশে; কোনো উপায় না পেয়ে যখন তার জীবন অন্ধকারে ডুবছিল, সেসময়ই আলোর প্রদীপ নিয়ে আসেন এক তারকা অভিনেতা। কিন্তু পর্দার সেই জনপ্রিয় অভিনেতা ওই তরুণীকে পাচারকারীদের থেকে উদ্ধার করে আনার সত্যিকারের নায়ক হতে পারবেন কিনা, সেটা নিয়েই গল্প। মানবপাচারের বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ওয়েব সিনেমা ‘পরি’ দীপ্ত প্লে-তে মূল ভূমিকায় রয়েছেন জোভান ও পুজা। মাহমুদুর রহমান হিমির নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন রায়হান খান। পরিচালক মাহমুদুর রহমান হিমি জানাচ্ছেন, বাংলাদেশে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। পূজা চেরি ও জোভানকে অন্য এক রূপে দেখা যাবে সেখানে। সিনেমায় জোভান দেশের শোবিজ অঙ্গনের একজন বড় তারকা, অন্যদিকে থাইল্যান্ডে পাচার হওয়া ‘পরি’ চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও তরুণদের ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ
