ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
সংবাদ সম্মেলনে কাঁদলেন দীপিকা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 January, 2023, 8:37 PM

সংবাদ সম্মেলনে কাঁদলেন দীপিকা!

সংবাদ সম্মেলনে কাঁদলেন দীপিকা!

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত পাঠান মুক্তি পেয়েছে ২৫ জানুয়ারি। এরপর থেকে বক্স অফিস কাঁপাচ্ছে সিনেমাটি। ছবির এই সাফল্যের পর সোমবার প্রথমবার সাংবাদ সম্মেলনে হাজির পরিচালক সিদ্ধার্থ আনন্দসহ শাহরুখ, দীপিকা ও জন। এই ছবির প্রচারে একবারের জন্যেও সাংবাদিকদের মুখোমুখি হয়নি টিম ‘পাঠান’।

এদিন সংবাদ সম্মেলনে দীপিকার চোখে জল দেখে তার কারণ জানতে সাংবাদিকরা। এসময় দীপিকা বলেন, ‘এটা খুশির অশ্রু। অসাধারণ অনুভূতি। সবাই আমাদের ভালোবাসা দিচ্ছে। এতদিন পর একটা ছবি মুক্তি পেল। যেদিন সিনেমা রিলিজ হল সেদিনই আমি সিনেমা হলে যেতে চেয়েছিলাম। আমি এই ভালোবাসাটা অনুভব করতে চেয়েছিলাম। এই ধরনের ছবি মানুষকে খুশি দেয় ও তাদের একত্রিত আসতে সাহায্য করে।’


দীপিকার ভাষ্য, ছবির প্রতি সবার উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল এটা যেন কোনও উৎসব। এটা অসাধারণ। যখন আপনি সততার সঙ্গে কাজ করেন, মাথা নিচু করে শুধু কাজটাই করেন এবং তারপর এই প্রশংসা পান, সেটা সত্যিই ঐ কাজের যোগ্য পাওনা।’

সাংবাদ সম্মেলনে শাহরুখ জানান, ‘ছবি শেষ করা আর মুক্তির মাঝে সময়ের অভাবেই মিডিয়াকে সাক্ষাৎকার দিতে পারেননি। ভক্তদের এতো ভালোবাসা পাবো ভাবতে পারিনি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status