ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
যুদ্ধের সমালোচনা করে পোস্ট, জেল হতে পারে রুশ তরুণীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 January, 2023, 10:34 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 31 January, 2023, 10:49 AM

যুদ্ধের সমালোচনা করে পোস্ট, জেল হতে পারে রুশ তরুণীর

যুদ্ধের সমালোচনা করে পোস্ট, জেল হতে পারে রুশ তরুণীর

রাশিয়ার ওলেসিয়া ক্রিভস্তোভার বয়স ১৯ বছর। এই বয়সে বড় ঝামেলায় জড়িয়েছেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজ দেশের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় ওলেসিয়া এখন গৃহবন্দী। তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। আইনজীবীরা বলছেন, অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে। ওই তরুণীর নাম সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে মস্কো।

ওলেসিয়া থাকেন রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আরখানজেলস্ক শহরে। সেখানে স্বামীর সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে তাঁর বসবাস। স্থানীয় নর্দান (আর্কটিক) ফেডারেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তিনি।

ওই অঞ্চলের সেভেরোভিনস্ক শহরে থাকেন ওলেসিয়ার মা নাতালিয়া ক্রিভস্তোভা। তাঁর অ্যাপার্টমেন্টে এখন গৃহবন্দী ওলেসিয়া। তাঁর ইন্টারনেট ও যেকোনো ধরনের অনলাইন যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রাশিয়ার সেভেরোভিনস্ক শহরে থাকেন ওলেসিয়া ক্রিভস্তোভার মা নাতালিয়া ক্রিভস্তোভা। তাঁর অ্যাপার্টমেন্টে এখন গৃহবন্দী ওলেসিয়া। তাঁর ইন্টারনেট ও যেকোনো ধরনের অনলাইন যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রশাসনের অভিযোগ, ওলেসিয়ার শরীরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনবিরোধী ট্যাটু রয়েছে। তিনি ইউক্রেনে রুশ সামরিক অভিযানের বিরোধিতা করে অনলাইনে পোস্ট করেছেন। এমনকি গত অক্টোবরে যখন ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগকারী একমাত্র সেতুতে বিস্ফোরণ হয়, তখন সেটার ভিডিও ফুটেজ ইনস্টাগ্রামে পোস্ট করে রাশিয়ার সমালোচনা করেছিলেন তিনি। এ ছাড়া রুশ সামাজিক নেটওয়ার্ক ভিকেতে তিনি শিক্ষার্থীদের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে দেশবিরোধী বার্তা আদান-প্রদান করেছেন।

এসব কর্মকাণ্ডে যুক্ত থাকায় ওলেসিয়ার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।

ওলেসিয়ার মা নাতালিয়া সংবাদমাধ্যমকে জানান, গত ২৬ ডিসেম্বর হঠাৎ তাঁর মেয়ের অ্যাপার্টমেন্টে অভিযান চালায় পুলিশ। এ সময় ওলেসিয়া ও তাঁর স্বামীকে মেঝেতে উপুড় হয়ে শুতে বাধ্য করা হয়। পরে একটি হাতুড়ি দেখিয়ে তাঁদের হুমকি দেয় পুলিশ। তাঁদের একটি ভিডিও দেখানো হয়। ওই ভিডিওতে হাতুড়ির আঘাতে কারাগারে থাকা এক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকরের ফুটেজ ছিল।

চুপ করে থাকতে না পারা এখন রাশিয়ায় বড় একটি অপরাধ।

নাতালিয়া বলেন, ওই ভিডিও দেখে তাঁর মেয়ে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। কেননা, ওলেসিয়া এর আগেও কারাগারে থাকা ওই বন্দীকে হাতুড়িপেটা করে হত্যার সেই দৃশ্য দেখেছিলেন।

ওলেসিয়ার আইনজীবী অ্যালেক্সি কিচিন বলেন, তাঁর ১৯ বছর বয়সী মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ গুরুতর। এর মধ্যে রুশ সেনাবাহিনীকে অসম্মান করার অভিযোগ প্রমাণিত হলে তাঁর তিন বছরের কারাদণ্ড এবং সন্ত্রাসবাদের পক্ষে অবস্থান নেওয়ায় সাত বছরের কারাদণ্ড হতে পারে। এমনকি ওলেসিয়ার নাম উগ্রবাদী-সন্ত্রাসীদের তালিকায় ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা এবং তালেবান সদস্যদের পাশে যুক্ত করা হয়েছে।

ওলেসিয়ার মা বলেন, তাঁর মেয়ের ন্যায়বিচারবোধ বেশ প্রখর। তাই ওলেসিয়া নিজের জীবনটা বেশ কঠিন করে ফেলেছে। নাতালিয়ার ভাষ্য, ‘চুপ করে থাকতে না পারা এখন রাশিয়ায় বড় একটি অপরাধ।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status