ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপের হায়াকার্ড দিয়ে কাতারে যাওয়ার সুযোগ
কাজী শামীম, কাতার
প্রকাশ: Tuesday, 31 January, 2023, 1:15 AM

বিশ্বকাপের হায়াকার্ড দিয়ে কাতারে যাওয়ার সুযোগ

বিশ্বকাপের হায়াকার্ড দিয়ে কাতারে যাওয়ার সুযোগ

ফিফা ফুটবল বিশ্বকাপ চলাকালে যারা হায়াকার্ড দিয়ে কাতারে এসেছিলেন, তারা এখন নিয়মিত যতখুশি ততোবার যাওয়া আসা করতে পারবেন কাতারে। হায়াকার্ডের পূর্বে মেয়াদ ছিলো ২৩ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।

এর মধ্যে তারা কাতার ত্যাগ করেছেন যারা বিশ্বকাপ খেলা দেখতে কাতারে এসেছেন, তবে এখন তা মেয়াদ বৃদ্ধি করে আগামী ২৪ জানুয়ারি ২০২৪ পর্যন্ত নির্ধারণ করেছে কাতার সরকার। শুধু মাত্র হায়াকার্ড ধারীরা কাতার প্রবেশে এই মাল্টিপল ফ্রী এন্ট্রি পারমিট পাবেন।

এর ফলে কাতারে বসবাসরত অনেক প্রবাসী তাদের পরিবার ও আত্মীয় স্বজনদের আবারও তাদের সাথে রাখার সুযোগ পাচ্ছেন। 

নতুন যে নিয়মে আসবেন কাতার ভ্রমণকারী হায়াকার্ড ধারী ব্যাক্তি, নতুনভাবে হেল্থ ইনসুরেন্স প্রযোজ্য এছাড়া অবশ্যই রিটার্ন এয়ার টিকেট দেখাতে হবে। এই হায়াকার্ড দিয়ে কাতারে আসতে কোন ফী প্রদান করতে হবে না। বিমানবন্দরসহ সকল বন্দরে হায়াকার্ড ধারীরা ই-গেইট ব্যবহার করবেন।

কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও জানানো হয়, অবশ্যই হোটেল বুকিং দেখাতে হবে অথবা পরিচিত জনের বাড়ীতে থাকার বিষয়ে উল্লেখ করতে হবে। আরও জানানো হয়, ভ্রমণকারীর পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন তিন মাস থাকতে হবে।

বাকী অন্যান্য নিয়ম আগের মতোই বহাল আছে। এছাড়া এই ঘোষণায় কাতার সরকার আরও জানান, যারা হায়াকার্ড দিয়ে কাতারে আসবেন, তারা তাদের পছন্দের আরও তিনজন আত্মীয় বা বন্ধুকে কাতারে আসার আমন্ত্রণ জানাতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status