ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপে সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 January, 2023, 11:28 AM

বিশ্বকাপে সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

বিশ্বকাপে সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

গ্রুপের লড়াই শেষে আগামীকাল থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপে সুপার পর্ব। সুপার সিক্সে শনিবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন বাংলাদেশের কিশোরীরা। পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৬টায় (১৭.৪৫টা) শুরু হবে ম্যাচটি। এই রাউন্ডে বাংলাদেশের পরের ম্যাচ আরব আমিরাতের বিপক্ষে, ২৫ জানুয়ারি বুধবার পচেফস্ট্রুমে বিকেল পৌনে ৬টায় শুরু হবে ম্যাচটি।

এই প্রথম নারীদের অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপ হচ্ছে। নতুন আসরে কিছু অভিনব নিয়মও রয়েছে। সুপার সিক্সে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ 'ডি' গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় হওয়া দুই দল দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাত। আর 'ডি' গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ 'এ' গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় হওয়া অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়নরা পরস্পরের মুখোমুখি হবে না। এ দুই গ্রুপের ছয় দলকে নিয়ে করা হয়েছে 'গ্রুপ ওয়ান'।

একইভাবে 'বি' ও 'সি' গ্রুপের দলগুলো পরস্পরের মুখোমুখি হবে। তাদের নিয়ে তৈরি গ্রুপের নাম 'গ্রুপ টু'। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল ২৭ জানুয়ারি সেমিতে খেলবে। সুপার সিক্সে যে দলগুলো উত্তীর্ণ হয়েছে, তাদের বিপক্ষে পাওয়া পয়েন্টগুলো এখানে থাকবে। তাই গ্রুপ ওয়ানে ভারত ও বাংলাদেশের নামের পাশে দুটি জয় রয়েছে। তবে দুই জয়ে সমান ৪ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে ভারত। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ২ পয়েন্ট করে নিয়ে এসেছে। গ্রুপ টুতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ৪ পয়েন্ট করে নিয়ে শীর্ষে আছে। পাকিস্তান ও উইন্ডিজ ২ পয়েন্ট করে নিয়ে এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status