ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্ষমা চেয়েও পার পেলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 January, 2023, 11:20 AM
সর্বশেষ আপডেট: Saturday, 21 January, 2023, 11:33 AM

ক্ষমা চেয়েও পার পেলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

ক্ষমা চেয়েও পার পেলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী

গাড়িতে সিটবেল্ট না পরার জন্য ক্ষমা চেয়েও পার পেলেন না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এবার তাকে জরিমানা গুনতে হয়েছে।

গতকাল বৃহস্পতিবার প্রচার অভিযানের ভিডিও করার সময় গাড়িতে সিটবেল্ট না পরে বসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সময় গতকাল শুক্রবার ল্যাঙ্কেশায়ার পুলিশ ঋষি সুনাকের নাম উল্লেখ না করে টুইটে জানায়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজনকে সিটবেল্ট না পরেই ল্যাঙ্কেশায়ারের সড়কে কিছু সময় গাড়ি চালাতে দেখা গেছে। আমরা লন্ডনের ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে আজ জরিমানা করেছি।’

তবে এ কাজের জন্য ঋষি সুনাক কত টাকা জরিমানা গুনেছেন, তা জানা যায়নি। যুক্তরাজ্যের আইন অনুযায়ী, গাড়ি চলাকালীন সিট বেল্ট পড়তে ব্যর্থ হলে তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। যদি এ সংক্রান্ত মামলা আদালতে যায়, তাহলে জরিমানা ৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে।

ঋষি  সুনাকের একজন মুখপাত্র বলেছেন, উত্তর-পশ্চিম ইংল্যান্ডে সফরের সময় সরকারি গাড়ির পেছনে বসে ইনস্টাগ্রামে মেসেজ রেকর্ড করার সময়ে ভুলবশত সিট বেল্ট পরতে ভুলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে ওই ঘটনা মোটেও ইচ্ছাকৃত নয়।  

জেমি ডেভিস নামে ওই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন যে, এটি ভুল ছিল। এজন্য তিনি ক্ষমা চেয়েছেন। তিনি বিশ্বাস করেন যে, গাড়িতে প্রত্যেকের সিট বেল্ট পরা উচিত।

এমন ঘটনায় ঋষি সুনাকের বিরুদ্ধে সমালোচনা ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিরোধীদল লেবার পার্টিও সমালোচনায় মেতেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ঋষি সুনাক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status