|
দেশে প্রথমবারের মতো কিডস ওয়েলনেস ক্যাম্প
নতুন সময় প্রতিবেদক
|
![]() দেশে প্রথমবারের মতো কিডস ওয়েলনেস ক্যাম্প ![]() দেশে প্রথমবারের মতো কিডস ওয়েলনেস ক্যাম্প ড্যাফোডিল স্মার্ট সিটিতে ৬ থেকে ১০ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত ৫দিন ব্যাপী এই ক্যাম্পে ৪ টি স্কুলের ১৫ জন প্রতিযোগী এবং দুইজন নিবন্ধিত অভিভাবক অংশগ্রহণ করেন। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের সহযোগী ডিন ও অধ্যাপক ড. বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক হেল্থ বিভাগের প্রফেসর ড. সালামত খন্দকার ও প্রফেসর ড. মো. শাহজাহান। ক্যাম্পের সভাপতি ও প্রতিষ্ঠাতা এম.এসসি. ইভা ব্রোজিচেভিচ ড্রাগিসেভিচ, অধ্যাপক, ক্রোয়েশিয়া, অনলাইনে সকল অংশগ্রহণকারীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং ক্যাম্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন। সপ্তাহ জুড়ে ক্যাম্পে অংশগ্রহনকারীরা শারীরিক ব্যায়াম, মস্তিষ্কের কার্যকলাপের সেশন, চ্যালেঞ্জিং কোর্স, পুষ্টি কর্মশালা, রান্নার ক্লাস এবং সাঁতারসহ বিভিন্ন ধরনের খেলাধুলা ও কার্যকলাপে অংশগ্রহণ করেন। ক্যাম্পে ফিজিক্যাল মেডিসিন, রিহ্যাবিলিটেশন এবং রিউমাটোলজির বিশেষজ্ঞদের সাথে সেশন ছিল। ক্যাম্পের শেষ দিনে, অংশগ্রহণকারীরা সাভারের গোলাপ গ্রাম পরিদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম মাহবুব উল হক মজুমদার। ক্যাম্পে অংশগ্রহনকারী শিশুদের সাটিফিকেট প্রদান করা হয় এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ক্যম্পের একটি দুর্দান্ত সাফল্য হলো শিশুদের সামগ্রিক সুস্থতার উন্নত এবং নতুন দক্ষতা ও জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা। আয়োজকরা এই ক্যাম্পটিকে স্মরণীয় এবং অর্থবহ করার জন্য অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানায়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয়’
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখে ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি
জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
