ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেপালের বিধ্বস্ত হওয়া বিমানে ছিলেন কণ্ঠশিল্পী নীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 January, 2023, 12:25 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 17 January, 2023, 3:35 PM

নেপালের বিধ্বস্ত হওয়া বিমানে ছিলেন কণ্ঠশিল্পী নীরা

নেপালের বিধ্বস্ত হওয়া বিমানে ছিলেন কণ্ঠশিল্পী নীরা

নেপালে ইয়েতি ইন্টারন্যাশনালের বিধ্বস্ত হওয়া বিমানে ছিলেন দেশটির জনপ্রিয় লোক ঘরানার কণ্ঠশিল্পী নীরা ছান্তিয়াল। এ দুর্ঘটনায় তিনিও মারা গেছেন।

রবিবার (১৬ জানুয়ারি) নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইয়েতি এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভেঙে পড়ে। এতে প্রাণ হারান ওই কণ্ঠশিল্পী।

নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান মরদেহ শনাক্ত করে জানান, নীরা মকর সংক্রান্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের জন্য পোখারা যাচ্ছিলেন।

জানা যায়, উড়োজাহাজ কর্মী-যাত্রীসহ প্লেনে মোট ৭২ জন ছিলেন। ৬৮ জনের মৃত্যুর খবর মিলেছে।  

ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বারতৌলা বলেন, দুই শিশুসহ ১০ জন বিদেশি নাগরিক বিমানে ছিল।  

বিমানবন্দরের দেওয়া তথ্যানুযায়ী, উড়োজাহাজে ৫৩ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, একজন আইরিশ, দুজন কোরিয়ান, একজন আর্জেন্টাইন নাগরিক এবং একজন ফরাসি নাগরিক ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status