দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা, কাজী ইব্রাহিমকে কারাদণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 January, 2023, 3:03 PM
দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা, কাজী ইব্রাহিমকে কারাদণ্ড
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক একেএম জুলফিকারের আদালতে সোমবার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় ইসলামী বক্তা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমকে কারাদণ্ড দিয়েছেন আদালত। মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়।
এর আগে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে কাজী মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল।
এরপর ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত তার এক বছর তিন মাস ১৯ দিনের কারাবাস হয়। যা দণ্ড হিসাবে প্রদান করেন আদালত।