বিএনপি নেতা সালামের মুক্তির দাবিতে ৯১ বিশিষ্ট নাগরিক ও মুক্তিযোদ্ধার বিবৃতি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন ৭১ জন বীর মুক্তিযোদ্ধা ও দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক।
রবিবার বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন তারা।
বিবৃতিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে কোনো পরোয়ানা ছাড়াই গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়নি। আমরা পারিবারিক সূত্রে জানতে পারলাম যে, তিনি অসুস্থ এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আবদুস সালাম এ দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে রাজনীতি করছেন। আমরা আবদুস সালাম-এর বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। আমরা তার সুস্থতার বিষয়ে উদ্বিগ্ন।
১. গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, ব্যারিস্টার শাজাহান ওমর বীরউত্তম, মেজর জেনারেল (অব.) সৈয়দ আহাম্মদ ইব্রাহীম বীরপ্রতিক, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা লে. ক. (অব.) জয়নুল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (অব.) আবদুল লতিফ মাসুম, বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, প্রকৌশলী মো. হানিফ (অব.), ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুকুমার বড়ুয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল,. ব্যারিস্টার কায়সার কামাল, ডিইউজের সাধারণ সম্পাদক মো. শাহাদাত ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান খান, বিএফইউজের সভাপতি এম. আবদুল্লাহ, অধ্যাপক ডা. হারুন আল রশিদ (সভাপতি- ড্যাব), ডা. ফরহাদ হালিম ডোনার (নির্বাহী পরিচালক- জিয়াউর রহমান ফাউন্ডেশন), সাংবাদিক আবদাল আহমেদ (সাবেক সাধারণ সম্পাদক- জাতীয় প্রেস ক্লাব), অ্যাড. ওমর ফারুক ফারুকী (সাধারণ সম্পাদক- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার)।