ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোথায় আছেন সম্রাট? খোঁজ জানেন না নিকটজনেরাও! হঠাৎ কী হলো?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 January, 2023, 1:03 PM
সর্বশেষ আপডেট: Monday, 16 January, 2023, 2:05 PM

কোথায় আছেন সম্রাট? খোঁজ জানেন না নিকটজনেরাও! হঠাৎ কী হলো?

কোথায় আছেন সম্রাট? খোঁজ জানেন না নিকটজনেরাও! হঠাৎ কী হলো?

কারামুক্ত হওয়ার প্রায় চার মাস হলেও অনেকটাই অন্তরালে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাট। আলোচিত এই যুবনেতা এখন কোথায় আছেন সেই কৌতূহল ঘনিষ্ঠ নেতাকর্মীদের। খবর ঢাকা টাইমস। 

সম্রাট কারামুক্ত হওয়ার পর আবারো ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের রাজনীতিতে সক্রিয় হবেন—এমনটাই জানিয়েছিলেন তার অনুসারী নেতাকর্মীরা। তবে তাদের সংশয়ও ছিল দলে সম্রাটের হারানো পদ-পদবী ফেরত পাওয়া নিয়ে।

কারামুক্ত হওয়ার পর সম্রাট যেখানেই গেছেন অনুগামী নেতাকর্মীদের ভিড় লেগে থাকত। দলের পদপদবী না থাকলেও মহানগরের হাজারো নেতাকর্মী দেখা মাত্র ছুটে যেতেন তার কাছে।

কিন্তু সম্রাট এখন কোথায় আছেন? প্রকাশ্যে রাজনীতির অঙ্গনে তার দেখা না মেলায় এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেতাকর্মীদের মনে। বিশেষ করে সম্রাটের কাছের লোক হিসেবে যারা পরিচিত তারাও জানেন না তার বিষয়ে।

আলোচিত এই যুবনেতার বিষয়ে ঢাকা টাইমস প্রতিবেদক কথা বলেছে তার অনুসারী এক ডজন নেতাকর্মীর সঙ্গে। তারা বলছেন, সম্রাটের খোঁজ জানেন না। আগে কাকরেইলে ব্যক্তিগত অফিসে এলেও দীর্ঘদিন ধরে সেখানেও আসেন না সম্রাট।

২০২২ সালের ১১ নভেম্বর যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে সম্রাট আসবেন এমনটাই জল্পনা ছিল নেতাকর্মীদের মনে। তবে যুবলীগের সেই সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আসেননি সম্রাট।

কারামুক্ত হওয়ার পর কাকরাইল অফিসে নেতাকর্মীরা সম্রাটের দেখা পেতেন। তবে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের পর সেখানেও অনুপস্থিত তিনি। অনুগামী নেতাকর্মীরা পাননি তার দেখা।

কেন্দ্রীয় যুবলীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্রাট বহিস্কৃত নেতা। দলের নিদের্শনা অনুযায়ী তাকে বেশি ‘নড়াচড়া’ করতে নিষেধ করা হয়েছে। দলে যার পদপদবী নেই তার সঙ্গে যুবলীগের সম্পর্ক নেই বলেই তাদের মন্তব্য।

জানা গেছে, সম্রাট তার বাসায় আছেন। শারীরিক অবস্থা খুব একটা ভালো না হওয়ায় তিনি তেমন একটা বাইরে আসেন না। ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক মাকসুদুর রহমান।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানাও ঢাকা টাইমসকে বলেন, ‘সম্রাট ভাই বাসায় আছেন। প্রয়োজন ছাড়া বের হন না। নেতাকর্মীদের সঙ্গেও তার দেখা হয় না।’

সম্রাটের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন রানা ঢাকা টাইমসকে বলেন, ‘আমার সঙ্গে অনেকদিন হয় সম্রাট ভাইয়ের সঙ্গে দেখা হয় না। কোথায় আছেন তাও জানি না। কাকরাইল অফিসে আসেন কি না তাও জানি না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status