ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
এইচএসসি পাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, বেতন ১ লাখ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 January, 2023, 12:30 PM

এইচএসসি পাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, বেতন ১ লাখ

এইচএসসি পাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, বেতন ১ লাখ

ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ন্যূনতম এইচএসসি পাস কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : কেবিন ক্রু। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : কমপক্ষে এইচএসসি বা সমমান পাস করতে হবে।  


এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। ‌‌‘ও’ লেভেলের জন্য গড় গ্রেড ‘ডি’ সহ সর্বোচ্চ ৫টি বিষয় এবং গড় গ্রেড ‘ডি’ সহ এ লেভেল-সর্বোচ্চ ২টি বিষয়। জিইডি গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞপ্তি অনুসারে ডিপ্লোমা ও  স্নাতক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। বয়সসীমা অনভিজ্ঞদের জন্য ২১-২৫ বছর। অভিজ্ঞদের জন্য ৩২ বছর পর্যন্ত।

উচ্চতা: পুরুষ ৫-৬ ইঞ্চি, মহিলা ৫-২ ইঞ্চি। ওজন: উচ্চতা ওজন চার্ট অনুযায়ী হতে হবে। ইংরেজি এবং বাংলা ভাষায় সাবলীল (লিখিত এবং কথ্য উভয়ই)।

পরিষ্কার দৃষ্টিসম্পন্ন হতে হবে (৬/৬)। সাঁতার কাটতে জানতে হবে। সুঠাম দেহ ও সুস্বাস্থ্য এর অধিকারী। শরীরের দৃশ্যমান অংশে কোন ট্যাটু বা কাটা চিহ্ন থাকা যাবে না।

আকর্ষণীয়, গ্ল্যামারাস এবং অধূমপায়ী হতে হবে। উত্তরাতে বসবাসের আগ্রহী হতে হবে।

অভিজ্ঞ কেবিন ক্রুদের জন্য বোয়িং, ড্যাশ ৮ এবং এটিআর ফ্লিটে কেবিন ক্রু হিসাবে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন ভাতা, ফ্লায়িং এবং আউট স্টেশন অ্যালায়েন্স সহ ন্যূনতম ১০০,০০০ টাকা প্রতি মাসে প্রদান করা হবে। ফ্লায়িং ডিউটির জন্য উত্তরা এলাকায় অফিশিয়াল ট্রান্সপোর্ট দেওয়া হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ১৫ জানুয়ারি, ২০২৩

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status