বাংলাদেশিদের জন্য সুখবর, ৮২ হাজার শ্রমিক নেবে ইতালি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 31 December, 2022, 10:12 AM
বাংলাদেশিদের জন্য সুখবর, ৮২ হাজার শ্রমিক নেবে ইতালি
২০২৩ সালে ইতালিতে প্রবেশে সুযোগ পেতে যাচ্ছে ৮২ হাজার ৭০৫ জন বিদেশি শ্রমিক। সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রীর সচিব আলফ্রেদো মালতোবানো বিষয়টি তুলে ধরে এক বিবৃতি প্রকাশ করেন। কয়েক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত গেজেট প্রকাশের কথা রয়েছে। বাংলাদেশিদের জন্য সুখবর, ৮২ হাজার শ্রমিক নেবে ইতালি
প্রাথমিকভাবে বাংলাদেশ, আলজেরিয়া, আইভরিকোস্ট, মিশর, এল সালভাদর, ভারত, পাকিস্তান, তিউনেশিয়াসহ ৩৩টি দেশ থেকে শ্রমিক নেবে ইতালি সরকার। কৃষি ও অস্থায়ী ক্যাটাগরিতে ৪৪ হাজার এবং স্থায়ী স্পন্সর ক্যাটাগরিতে ৩৮ হাজার ৭০৫ জন শ্রমিক নেয়া হবে বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কৃষি, পরিবহন, পর্যটন, জাহাজ নির্মাণ শিল্প, মেকানিক্স ও উৎপাদনশীল খাতের জন্য স্থায়ী ও মৌসুমি কাজের ভিত্তিতে এই শ্রমিকদের নেয়া হবে বলে জানানো হয়েছে।
ইতালি সরকারের এই সিদ্ধান্তকে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা।