|
বিমানেও ট্রফি নিয়ে চলছে আর্জেন্টিনার খেলোয়াড়দের পার্টি
নতুন সময় ডেস্ক
|
![]() বিমানেও ট্রফি নিয়ে চলছে আর্জেন্টিনার খেলোয়াড়দের পার্টি বিমান থেকে দেশে নামার পর বুয়েনস এইরেসে হবে আর্জেন্টিনার মানুষের সঙ্গে মেসিদের ট্রফি উদ্যাপন। এরপরও কত দিন মেসিদের উদ্যাপন চলবে, তা বলা মুশকিল। ![]() বিমানেও ট্রফি নিয়ে চলছে আর্জেন্টিনার খেলোয়াড়দের পার্টি ট্রফি হাতে নেওয়ার পর থেকে যে উদ্যাপন শুরু হয়েছে, সেটা যেন থামছেই না। বাড়ি ফেরার বিমানেও চলছে মেসি-মার্তিনেজদের পার্টি। বিমানে উঠে মেসি নিজের আসনে বসেছেন ট্রফি নিয়ে। আর্জেন্টিনা অধিনায়ক ট্রফি হাতে ছবি তুলে তা দিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। সেখানে লিখেছেন, ‘কী বিশাল তুমি!’ এরপর ট্রফি নিয়ে একে একে ছবি তুলেছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজসহ অন্য খেলোয়াড়েরা। বিভিন্নভাবে পোজ দিয়ে ছবি তুলেছেন মার্তিনেজ। নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি দিয়েছেন তিনি। ![]() বিমানেও ট্রফি নিয়ে চলছে আর্জেন্টিনার খেলোয়াড়দের পার্টি আনহেল দি মারিয়া বিশ্বকাপ ট্রফি হাতে বিমানে তোলা একটি ছবি দিয়ে লিখেছেন, ‘ভালো দিন।’ রদ্রিগো দি পলও ট্রফিসহ নিজের ছবি দিয়ে একই কথা লিখেছেন। আর নিকোলাস ওতামেন্দি ট্রফি হাতে ছবি দিয়ে লিখেছেন, ‘শুভ সকাল।’ শুধু কি ছবি তোলা, হই-হুল্লোড় আর নাচ-গানও হচ্ছে মেসিদের বিমানে। দেশের মাটিতে পা রাখা পর্যন্ত চলবে তা। বিশ্ব জয়ের আনন্দ বলে কথা! |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
