|
মেট্রোরেলে চাকরির আবেদনের শেষ সময় রোববার
নতুন সময় ডেস্ক:
|
|
মেট্রোরেলে চাকরির আবেদনের শেষ সময় রোববার বয়সসীমা চাকরির ধরন প্রথমে এক বছর প্রবেশনে (শিক্ষানবিশকাল) নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকালে কর্মসক্ষমতা ও দক্ষতা এবং ডোপ টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো সময় চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে চাকরি নিশ্চিত করে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। কর্মসক্ষমতা ও দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময় চাকরি চুক্তি নবায়ন করা যেতে পারে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে কোম্পানির নির্ধারিত ফরমে অঙ্গীকারনামা ও মুচলেকা সম্পাদন করতে হবে। আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট থেকে আবেদন ফরমের নমুনা সংগ্রহ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে বা সরাসরি পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (কর্মকর্তার নাম ও সীলযুক্ত) কর্তৃক সত্যায়িত সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি; জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি; সব শিক্ষাগত যোগ্যতার সনদের ছায়ালিপি এবং অভিজ্ঞতা সনদের ছায়ালিপি ও প্রশিক্ষণ সনদের ছায়ালিপি (যদি থাকে) সংযুক্ত করতে হবে। খামের ওপরের বাঁ দিকে পদের নাম ও বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি-৩ উল্লেখ করতে হবে। প্রার্থীকে নিজ বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি আকারের খামের ওপর লিখে বা টাইপ করে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। প্রার্থী যে পদের জন্যই আবেদন করুন না কেন, সমবেতন গ্রেড ও সমযোগ্যতাসম্পন্ন সব পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্ত পূরণকারী তৃতীয় লিঙ্গের প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এ ছাড়া নন-রেসিডেন্ট বাংলাদেশিরাও (এনআরবি) আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে এনআরবি হিসেবে প্রমাণপত্রের ছায়ালিপি সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন থেকে সত্যায়িত করে আবেদনের সঙ্গে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে। পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ১,০০০ টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে করে রসিদের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরোনো এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০। আগামী রোববার পর্যন্ত আবেদন করা যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
