|
বাগমারার বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বাগমারা প্রতিনিধি
|
![]() বাগমারার বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার তিনি বাগমারার গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সরকারি একটি কর্মশালায় আসার পথে পুলিশ গাড়ি রোধ করে তাঁকে আটক করে। এছাড়াও বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালানো হয়েছে। পুলিশের দাবি একটি বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার দেখানো হবে। সরকারি একটি কর্মশালায় যোগ দেওয়ার জন্য উপজেলা সদর ভবানীগঞ্জে আসছিলেন। তিনদিনের ওই কর্মশালার সমাপনী দিন ছিল বুধবার। বুধবার (৩০ নভেম্বর) সকালে দেউলা বাস টার্মিনাল গাড়ি নিয়ে দেউলা চৌরাস্তা মোড়ে পৌঁছালে পুলিশ গাড়ি থামায়। এ সময় পুলিশ পাহাড়ায় গাড়িসহ আটক করে থানায় নেওয়া হয়। অপরদিকে পুলিশের আরেকটি দল চানপাড়ায় ভবানীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামানের বাড়িতে তল্লাসি চালিয়েছে। এছাড়াও তাহেরপুর এলাকার বিএনপি নেতাদের বাড়িতে অভিযান চালিয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, চেয়ারম্যান মনিরুজ্জামানকে গত ১৯ নভেম্বর বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
