ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বিশ্বকাপে আজ ইতিহাস গড়তে যাচ্ছেন তিন নারী
নতুন সময় ডেস্ক:
প্রকাশ: Thursday, 1 December, 2022, 11:51 AM

বিশ্বকাপে আজ ইতিহাস গড়তে যাচ্ছেন তিন নারী

বিশ্বকাপে আজ ইতিহাস গড়তে যাচ্ছেন তিন নারী

কাতার ফুটবল বিশ্বকাপে ইতিহাসের অংশ হতে যাচ্ছে জার্মানি ও কোস্টারিকার ‘ই’ গ্রুপের ম্যাচটি। আজ রাতে আলবাইত স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচে রেফারিং টিমের তিন জনই নারী। স্টেফানি ফ্র্যাপ্পার্ট, নেউজা ব্যাক ও কারেন ডিয়াজকে এই ম্যাচের রেফারি হিসেবে ঘোষণা করেছে ফিফা।

এর আগে গত সপ্তাহে ‘সি’ গ্রুপে পোল্যান্ড ও মেক্সিকো ম্যাচের চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফ্র্যাপ্পার্ট। ২০২০ সালের মার্চে পুরুষদের বিশ্বকাপ বাছাই ও চ্যাম্পিয়নস লিগ ম্যাচে প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনা করছিলেন তিনি।

এবার বিশ্বকাপে জার্মানি-কোস্টারিকা ম্যাচে মূল রেফারি থাকবেন ৩৮ বছর বয়সি ফ্র্যাপ্পার্ট। তাকে সহযোগিতা করবেন ব্রাজিলিয়ান নেউজা ও মেক্সিকান ডিয়াজ। এছাড়া এই বিশ্বকাপে অন্য নারী রেফারিরা হলেন রুয়ান্ডার সালিমা মুকানসানগা ও জাপানের ইয়ামাশিয়াতা ইয়োশিমি।

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status