ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
এডিট করা ছবি দিয়ে বাংলাদেশি ভক্তদের উপহার আর্জেন্টিনার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 November, 2022, 12:05 PM

এডিট করা ছবি দিয়ে বাংলাদেশি ভক্তদের উপহার আর্জেন্টিনার

এডিট করা ছবি দিয়ে বাংলাদেশি ভক্তদের উপহার আর্জেন্টিনার

প্রায় সাড়ে চার কোটি জনসংখ্যার দেশ আর্জেন্টিনা। বলা হয়ে থাকে, দেশটির জনসংখ্যার চেয়ে বাংলাদেশে তাদের ফুটবল সাপোর্টার বেশি। এটি অবশ্য এখন তারাও জানে। আর সেই সম্মানে বাংলাদেশিদের জন্য 'ভার্চুয়াল উপহার' দিলো আর্জেন্টিনার দেশটির পেশাদার ফুটবল লিগ।

তারা টুইটার ও ফেসবুকে ভেরিফায়েড পেজে মেসির হাতে বাংলাদেশের পতাকা হাতে একটি ছবি দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, গোলের পর মাঠে ছুটছেন লিওনেল মেসি। তার হাতে বাংলাদেশের পতাকা। ফুটবলের কোনও সীমানা নেই, এ ছবিটি দিয়ে আবারও সেই বার্তা দিলো তারা।

মেসির হাতে বাংলাদেশের পতাকা দেখে অনেকেই চমকে যাবেন হয়তো। প্রথমেই ছবির সত্যতা নিয়ে ধাক্কা খেতে পারেন সমর্থকরা। ছবিটি আসলে ফটোশপে তৈরি করা বা এডিট করে বানানো। তবে ফেসবুক ও টুইটার পোস্টটি সত্য।

আর্জেন্টাইন ভক্তরা বলছেন, মূলত এই ছবি দিয়ে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের সম্মান জানালো তারা। এডিট করা ছবির মাধ্যমে হলেও বাংলাদেশের আর্জেন্টাইন ফ্যানদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা!

ছবি পোস্ট করে আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগ টুইটারে লিখেছে, 'লিওনেল মেসি বাংলাদেশ।' মেসির সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব বুঝাতে সেখানে দুটি ইমোজিও যোগ করা হয়েছে।

একইভাবে ফেসবুক পেজেও তারা ছবিটি দিয়ে লিখেছে, 'লিওনেল মেসি বাংলাদেশ। এটাই সেই টুইট। বাংলাদেশ ফুটবল ফেডারেশন।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status