ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
বঙ্গবন্ধু স্টেডিয়ামে গোল করা সেই ছেলেটিই হারিয়ে দিল জার্মানিকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 November, 2022, 11:56 AM

বঙ্গবন্ধু স্টেডিয়ামে গোল করা সেই ছেলেটিই হারিয়ে দিল জার্মানিকে

বঙ্গবন্ধু স্টেডিয়ামে গোল করা সেই ছেলেটিই হারিয়ে দিল জার্মানিকে

জার্মান ডিফেন্ডার নিকো শ্লোটারবেককে ফাঁকি দিয়ে দুরূহ কোণ থেকে তাকুমা আসানো শটটি নিতেই উল্লাসে ফেটে পড়ে দোহার খলিফা স্টেডিয়ামের জাপানি দর্শকেরা।

কাতার বিশ্বকাপে একের পর এক অঘটনের শিকার হচ্ছে বড় দলগুলো। মঙ্গলবার (২২ নভেম্বর) যেমন মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকে চমকে দেয় সৌদি আরব। আর বুধবার (২৩ নভেম্বর) জার্মানিকে স্তব্ধ করে দেয় এশিয়ার পরাশক্তি জাপান। জার্মানিকে হারানোর মূল কারিগর ছিলেন আসানো। তার ৮৩ মিনিটের গোলেই হার নিয়ে মাঠ ছাড়ে ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। তবে জার্মানিকে স্তব্ধ করার আগে এই আসানো বাংলাদেশের বিপক্ষেও গোল পেয়েছিলেন।

২০১৪ সালে জাপানের অনূর্ধ্ব-২১ দল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে এসেছিলো। সে দলে ছিলেন আসানো। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেদিন বাংলাদেশকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল সামুরাই ব্লুরা। আর সে ম্যাচে জোড়া গোল করেছিলেন আসানো। সেই তাকুমা আসানোই আজ জার্মানির বিপক্ষে গোল করে জাপানের ইতিহাস রচনা করেছেন।

শুধু আসানোই নয়, ৮ বছর আগে বাংলাদেশের বিপক্ষে খেলে যাওয়া সেই একাদশের চারজন খেলোয়াড় আজ জার্মানির বিপক্ষে খেলেছেন।

কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুধবার ম্যাচের প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলে জার্মানি। ম্যাচের ৩৩ মিনিটে গুন্দোগানের গোলে এগিয়েও গিয়েছিল জার্মানরা। তবে দ্বিতীয় হাফে সব বদলে যায়। দ্বিতীয়ার্ধের শেষভাগে জাপানের বদলি হিসেবে নামা রিতসু দোয়ান গোল করে দলকে সমতায় ফেরান। তার ৪ মিনিট পর জাল কাঁপান তাকুমা আসানো।

এই জয়ে বিশ্বকাপের শেষ ১৬ উঠাটা আরও সহজ হয়ে গেল জাপানিদের জন্য। পরের ম্যাচ কোস্টারিকার বিপক্ষে জয় পেলেই শেষ ১৬ নিশ্চিত করবে এশিয়ার দলটি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status