ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
আর্জেন্টিনার ৩১ জনের বিশ্বকাপ দলে যারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 November, 2022, 12:57 PM

আর্জেন্টিনার ৩১ জনের বিশ্বকাপ দলে যারা

আর্জেন্টিনার ৩১ জনের বিশ্বকাপ দলে যারা

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। এজন্য তার এক সপ্তাহ আগেই সব দেশকে স্কোয়াড ঘোষণার সময় বেঁধে দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যেই দল ঘোষণা করেছে ব্রাজিল-ডেনমার্ক। এখনও বাকি আর্জেন্টিনা। তবে এই দলে লিওনেল মেসি ছাড়া কেউই নাকি এখনও নিশ্চিত নন।

যদিও ৪৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে সেই তালিকায় আনা হয়েছে পরিবর্তন। প্রাথমিক দল থেকে কমেছে ১৫ জন। এই তালিকা আনা হয়েছে ৩১ সদস্যতে।

এক টুইট বার্তায় আর্জেন্টিনার রেডিও কন্টিনেন্টাল এবং ইএসপিএনের সাংবাদিক স্তেফান এদুল জানিয়েছেন, আগামী ১৪ নভেম্বর আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা করা হবে। ২৬ জন থাকবেন চূড়ান্ত দলে।

জেনে নেওয়া যাক, ৩১ সদস্যের তালিকায় কে কে হয়েছেন মেসির সঙ্গী।

গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো

ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত, ফাকুন্দো মেদিনা

মিডফিল্ডার : রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, জোভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস

ফরোয়ার্ড : থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status