ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
দেশব্যাপী লংকাবাংলা ফাইন্যান্স'র ব্রাঞ্চ অফিসসমূহে ২৫ বছর পূর্তি উদযাপন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 November, 2022, 12:05 AM

দেশব্যাপী লংকাবাংলা ফাইন্যান্স'র ব্রাঞ্চ অফিসসমূহে ২৫ বছর পূর্তি উদযাপন

দেশব্যাপী লংকাবাংলা ফাইন্যান্স'র ব্রাঞ্চ অফিসসমূহে ২৫ বছর পূর্তি উদযাপন

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের অন্যতম শীর্য়স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড-এর ব্রাঞ্চ অফিসসমূহ সম্প্রতি প্রতিষ্ঠানটির ২৫বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজারগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, লংকাবাংলা ফাইন্যান্স ব্রাঞ্চ অফিসের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তাবৃন্দ ও প্রচার মাধ্যমের প্রতিনিধিরা।   

ব্রাঞ্চ ম্যানেজারগণ আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। উক্ত বক্তব্যে তারা ব্রাঞ্চ অফিস কর্মকর্তাদের ধন্যবাদ জানান স্থানীয় গ্রাহকদের কাছে কাঙিক্ষত আর্থিক পণ্য ও সেবা পৌঁছে দেয়ার জন্য।

এছাড়াও বিগত বছরগুলোতে লংকাবাংলাকে সহযোগিতা করার জন্য আমন্ত্রিত অতিথিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।    

লংকাবাংলা ফাইন্যান্স দেশব্যাপী ২৭টি শাখার মাধ্যমে এর কর্মকান্ড পরিচালনা করে আসছে। সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তির সহায়তায় লংকাবাংলা গ্রাহকদের দ্বারপ্রান্তে মানসম্পন্ন আর্থিক সেবা পৌঁছে দিচ্ছে। হাজারো গ্রাহকের আস্থা ও নির্ভরতা পুঁজি করে লংকাবাংলা দক্ষতার সাথে আর্থিক ব্যবস্থাপনা পরিচালনা করছে, যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটি নিশ্চিত করছে গ্রাহকদের বিনিয়োগকৃত অর্থের টেকসই, নিরাপদ রিটার্ন।   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status