ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘প্রাণবন্ত শিক্ষা কাঠামো’র উপর বিশেষ কর্মশালার আয়োজন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 6 November, 2022, 3:07 PM

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘প্রাণবন্ত শিক্ষা কাঠামো’র উপর বিশেষ কর্মশালার আয়োজন

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘প্রাণবন্ত শিক্ষা কাঠামো’র উপর বিশেষ কর্মশালার আয়োজন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আজ ০৫ নভেম্বর (শনিবার) প্রাণবন্ত শিক্ষা কাঠামোতে ক্লাস পরিচালনার জন্য শিক্ষকদের জন্য এক বিশেষ কর্মশালা আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ‘হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট ইনস্টিটিউট’র (এইচআরডিআই) আয়োজনে এবং ‘এজাইল ইন ইডুকেশন ইউএসএ’- এর সহযোগিতায় আশুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে এ কর্মশালার আয়োজন করা হয়। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নেহরিন মাজেদ এ কর্মশালা করেন ।

এইচআরডিআই পরবর্তী প্রজন্মের জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে ডিআইইউ’র শিক্ষকদেও জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করে; যা বর্তমান শিক্ষা পদ্ধতি ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় ঘটাতে সাহায্য করে। শিক্ষার মাধ্যম প্রাণবন্ত হলে শিক্ষার্থীদের জন্য শিক্ষা গ্রহণের উৎসাহ বাড়ায় এবং শিখন সংস্কৃিতর  পরিবর্তন করে। ক্লাসরুমের শিক্ষাদানের পদ্ধতি উন্ন্য়ন ও শিক্ষার্থীদের জন্য মনস্তাত্ত্বিকভাবে আনন্দের সাথে শিক্ষা গ্রহণের পরিবেশ তৈরি করা গেলে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলে আয়োজকরা মনে করেন। এজন্য প্রাণবন্ত শিক্ষা পদ্ধতি একজন বিশেষজ্ঞ ও প্রশিক্ষক ড. নেহরিন মাজেদকে আমন্ত্রণ জানানো হয় এই বিশেষ কর্মশালা পরিচালনা করার জন্য।

আমাদের গতানুগতিক শিক্ষা প্রদান পদ্ধতিকে পরিবর্তন করে কিভাবে ও কোন পদ্ধতিতে ক্লাসরুম পরিচালনা করা যেতে পারে সেই সম্পর্কে সম্যক ধারণা দেয় ড. নেহরিন। শুধুমাত্র ক্লাসরুমে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বিশ্বের অন্যান্য সংস্কৃতি ও উন্নত ব্যবস্থপনায় পরিচর্যা করার বিভিন্ন দিক আলোকপাত করা হয় এই বিশেষজ্ঞের ২ঘন্টা ব্যাপি কর্মশালায়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর ও অন্যান্য শিক্ষকবৃন্দরাও স্বতঃস্ফূর্তের সাথে এই কর্মশালায় অংশগ্রহণ করে। তারা নিজেরাও এই শিক্ষা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মানবিক ও দক্ষ মানবশক্তিতে পরিণত করার আগ্রহ প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status