ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
আগামী বিশ্বকাপে ‘বাছাই পর্ব’ খেলতে হবে বাংলাদেশকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 November, 2022, 2:57 PM

আগামী বিশ্বকাপে ‘বাছাই পর্ব’ খেলতে হবে বাংলাদেশকে

আগামী বিশ্বকাপে ‘বাছাই পর্ব’ খেলতে হবে বাংলাদেশকে

পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই প্রথমবারের মতো সেমিফাইনালে চলে যেত বাংলাদেশ দল। কিন্তু বাবর আজমদের বিপক্ষে ৫ উইকেটের হারে সে আশা জলাঞ্জলি দিয়েছে সাকিব আল হাসানের দল। ইতিহাস গড়তে না পারার আক্ষেপের দিনে আরও একটি দুঃসংবাদ বাংলাদেশের জন্য।

আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের মোড়কে গড়া ‘বাছাই পর্ব’ খেলতে হবে বাংলাদেশ দলকে।

চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারে ‘গ্রুপ ২’ এর পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। যেখান দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানো নেদারল্যান্ডস রয়েছে চার নম্বরে।

ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসরে ‘বাছাই পর্ব’ ছাড়াই খেলার যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস। আর বাংলাদেশ নেমে গেছে বাছাই পর্বে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status