ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
একসঙ্গে ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 November, 2022, 2:53 PM

একসঙ্গে ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

একসঙ্গে ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসঙ্গে ১০০টি ব্রিজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে রাজধানীর উত্তরার আজমপুর থেকে গাজীপুরের টঙ্গী পর্যন্ত বিআরটি প্রকল্পের ঢাকামুখী লেনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, গাজীপুরের মানুষের দুর্ভোগ কমানোর জন্য ঢাকামুখী একটি লেন খুলে দেওয়া হয়েছে। এ প্রকল্প নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু সরকার কাজের মাধ্যমে সেই সমালোচনার জবাব দিয়েছে। আগামী মে থেকে জুনের প্রথম সপ্তাহে বিআরটি প্রকল্পটি উদ্বোধন হবে।

তিনি আরও বলেন, সমালোচনা করা ছাড়া বিএনপির কোনো কাজ নেই। বিএনপি শুধু সমালোচনা করতে জানে। দেশের মানুষের উন্নয়নে দৃশ্যমান কোনো কাজ দেখাতে পারেনি তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status