ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
প্রিয়াঙ্কার মিস ওয়ার্ল্ড জয়ের গোপন তথ্য ফাঁস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 November, 2022, 10:38 AM

প্রিয়াঙ্কার মিস ওয়ার্ল্ড জয়ের গোপন তথ্য ফাঁস

প্রিয়াঙ্কার মিস ওয়ার্ল্ড জয়ের গোপন তথ্য ফাঁস

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২০০০ সালে মাত্র ১৮ বছর বয়সেই জয় করেছিলেন ‘মিস ওয়ার্ল্ড’র মুকুট। সেই সময়ে ভারতসহ আশপাশের দেশগুলোর ব্যাপক নজর কেড়েছিলেন মিষ্টি হাসির এই অভিনেত্রী। তবে এত বছর পর তার সেই মুকুট জয় নিয়ে উঠেছে প্রশ্ন। সম্প্রতি প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি ‘কারচুপি’র মাধ্যমে সেই মুকুট জিতেছিলেন।

আর এই অভিযোগ তুলেছেন ২০০০ সালের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আরেক প্রতিযোগী বার্বাডোজ লেইলানি ম্যাককনি। তিনি বলেন, আমি সেই সময় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। কিন্তু পরে প্রতিযোগিতা থেকে বেরিয়ে যাই, জিতছিল মিস ইন্ডিয়া। তবে তার আগের বারও ভারতীয় প্রতিযোগীই মুকুট জিতেছিল। কারণ, ভারতীয় কেবল স্টেশন সেই প্রতিযোগিতার স্পন্সর ছিল। ২০২২ সালের মঞ্চে যে নাটক ঘটেছে, ওই একই নাটক ২০০ সালেও প্রতিযোগিতায়ও ঘটেছে। তিনি মনে করেন, প্রিয়াঙ্কা চোপড়া দেখতে মোটেও সুন্দর নন।

লেইলানি আরও জানান, ২০০০ সালের ওই প্রতিযোগিতায় সব ক্ষেত্রেই অন্যদের থেকে বেশি সুবিধা পেয়েছিলেন। তাকে অন্যদের থেকে ভালো ঘর দেওয়া হয়েছিলোথাকার জন্য। তার পরার গাউনটি অনেক বেশি ভালো করে বানানো হয়েছিল। এমনকি তাকে যে সুইমস্যুট পরতে দেওয়া হয়েছিল, সেটা অন্যদের ক্ষেত্রে পড়তে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এ ছাড়া প্রিয়াঙ্কার খাবারদাবার, তার জন্য প্রচার সব কিছুতেই অগ্রাধিকার বেশি দেওয়া হয়েছিল সে সময়ে।

উল্লেখ্য, সম্প্রতি ২০২২ সালের ‘মিস ইউএসএ’ প্রতিযোগিতার মঞ্চে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে। প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন টেক্সাসের আর বনি গ্যাব্রিয়েল। কিন্তু অভিযোগ উঠে, প্রতিযোগিতার উদ্যোক্তা এবং স্পন্সররা গ্যাব্রিয়েলের সঙ্গে পক্ষপাতিত্ব আচরণ করেন। আর এই প্রতিযোগিতার দুর্নীতি নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে, তখনই ২০০০ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা নিয়েও দুর্নীতির অভিযোগ তোলেন লেইলানি ম্যাককনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status