|
সেই যুবককে বীর আখ্যায়িত করলেন ইমরানের সাবেক স্ত্রী জেমিমা
নতুন সময় ডেস্ক
|
|
সেই যুবককে বীর আখ্যায়িত করলেন ইমরানের সাবেক স্ত্রী জেমিমা এদিকে বীরের সংবর্ধনা পাওয়া ইবতিসাম গণমাধ্যমকে বলেছেন, আমার অনুশোচনা হচ্ছে— কারণ আরেকটু আগে টের পেলে গুলি চালানোর আগেই আমি হামলাকারীকে ধরে ফেলতে পারতাম। ![]() সেই যুবককে বীর আখ্যায়িত করলেন ইমরানের সাবেক স্ত্রী জেমিমা ইমরানের ওপর যখন গুলি চালানো হচ্ছিল, তখন হামলাকারীর ঠিক পেছনেই ছিলেন ইবতিসাম। ঠিক সময়ে হামলাকারী যুবকের বন্দুক ধরা হাতটি টেনে নেন তিনি। লক্ষ্যভ্রষ্ট হয় ছয় রাউন্ড গুলি, যা হয়তো ইমরানের বুকে লাগতে পারত। তবে তা লাগেনি। তার বদলে গুলি এসে লাগে ইমরানের পায়ে। জখম হলেও এ যাত্রায় প্রাণে বেঁচে যান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। হামলা করার মুহূর্তের একটি ছবি বন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায়। সেখানে বন্দুক হাতে দেখা যাচ্ছে হামলাকারীকে। তবে তার বন্দুকটির নল আকাশের দিকে তাক করা। কারণ পেছন থেকে তার বন্দুক ধরা হাতটি টেনে ধরেছেন ওই যুবক। তার পরনে লাল-সাদা-নীল একটি টি-শার্ট। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
