ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পল্টনে বিচারপতি মানিকের ওপর হামলায় মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 November, 2022, 12:56 AM

পল্টনে বিচারপতি মানিকের ওপর হামলায় মামলা

পল্টনে বিচারপতি মানিকের ওপর হামলায় মামলা

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় পল্টন‌ থানায় মামলা হয়েছে। এতে বিএনপির অর্ধশতাধিক (অজ্ঞাত) নেতাকর্মীকে আসামি করা হয়েছে।


বুধবার রাতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, তার গাড়িচালক ও গানম্যানের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় গানম্যান রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। মামলাটি রাত সোয়া ১১টার দিকে নথিভুক্ত হয়েছে। মামলা নম্বর-৭।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএনপির মিছিল থেকে বিচারপতির ওপর হামলা হয়। এজন্য বিএনপির প্রায় ৫০ জন অজ্ঞাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।


আসামি গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ওসি বলেন, 'এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তার করা হবে।'


জানা যায়, বুধবার পল্টনে বিকেল ৪টা থেকে সোয়া ৪টার দিকে হামলার শিকার হন বিচারপতি মানিক। বিএনপি-জামায়াতের কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ শামসুদ্দিন চৌধুরী মানিকের।


বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে মতিঝিল থেকে কারওয়ান বাজার যাওয়ার সময় পল্টনে বিএনপির সমাবেশ থেকে এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।


এর আগে বিকেলে, তার গানম্যান রফিকুল ইসলাম বলেন, পল্টন দিয়ে যাওয়ার সময় বিকেল চারটা থেকে সোয়া চারটার দিকে মিছিল থেকে মানিক স্যার, আমাকে ও গাড়ির চালককে লক্ষ্য করে হামলা করা হয়।'


কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, 'বিএনপির সমাবেশ ছিল আজ। সমাবেশ থেকেই হামলা করা হয়েছে।'


এদিকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status