ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 November, 2022, 12:52 AM

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

রাজধানীর ধামরাইয়ে কয়েকটি এলাকায় গরু চুরির মামলায় সংশ্লিষ্টতা পাওয়া গেছে বাবলী আক্তার নামে এক ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে। বুধবার ভোর রাতে তাকে সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে বাবলী। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক।

জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, বাবলী আক্তার আমাদের সংগঠনেরই। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এসআই আশরাফুল ইসলাম বলেন, বেশ কিছু দিন আগে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সিঁতি গ্রামে গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায়  দুজনকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে বাবলী আক্তারের সম্পৃক্ততা পাই।

তিনি আরও বলেন, বুধবার ভোরে অভিযান চালিয়ে সাভার থেকে তাকে আটক করা হয়। গরু চুরির মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ধামরাই উপজেলায় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। ঘটনাগুলোতে মামলা হয়। পরে মামলাগুলোতে তদন্ত করতে গিয়ে দেখা যায়, বাবলী গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। পরে এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় এই মুহূর্তে বলতে পারছি না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status